ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শিশুর মুখে বিষ দিয়ে মায়ের আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের বাচোর ইউনিয়ন সহদোর গ্রামে ৩ বছর বয়সী শিশুর মুখে বিষ দিয়ে মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে এই ঘটনা ঘটে। ২২ বছর বয়সী মা কহিনুর (কনিকা) (২২) তার ৩ বছরের নিজ সন্তান মাহির মুখে বিষ দিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

পারিবারিক কলহের জের ধরেই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানান মৃতের বাবা- কবির। আজ সকালে কহিনুর তার মায়ের সাথে মুঠোফোনে কথা বলেন, সে সময়ে তার মাকে কহিনুর বলেন রাতে তার স্বামী তাকে মারধর করেছে এবং তার কানে প্রচণ্ড ব্যথা অনুভব করছে তার কথা বলতে সমস্যা হচ্ছে বলে ফোনটি রেখে দেন। পরে দুপুর ১২টায় এলাকাবাসী তার ঘরে মরদেহ দড়িতে ঝুলতে দেখে, এবং শিশুটিকে বিছানায় কাতরাতে দেখে শিশুটিকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, রানীশংকৈল থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশের এসআই তাজরুল ও এসআই তালেব ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ- আব্দুল মান্নান ঘটনা সত্যতা স্বীকার করে বলেন ঘটনাটি জানার চেষ্টা করছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশুর মুখে বিষ দিয়ে মায়ের আত্মহত্যা

আপডেট সময় ১২:৪৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭