ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

স্বর্ণার ছক্কার রেকর্ড, টানা জয়ে গ্রুপের শীর্ষে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত গতিতে ছুটছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পর এবার পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান দখল করে বিশ্বকাপের টিকিট পাওয়ার পথ আরও সহজ করল বাংলাদেশ।

নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রানের বেশি তুলতে পারেনি পাপুয়া নিউগিনি।

বাংলাদেশের ইনিংসের মূল আকর্ষণ ছিল স্বর্ণা আক্তারের বিধ্বংসী ব্যাটিং। শেষদিকে নেমে মাত্র ১৪ বলে অপরাজিত ৩৭ রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি। ২৬৪ স্ট্রাইকরেটের এই ইনিংসে ৪টি বিশাল ছক্কা হাঁকিয়ে গড়েন নতুন রেকর্ড। বাংলাদেশের নারী ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন স্বর্ণার দখলে।

এর আগে এক ইনিংসে ৩টি ছক্কা হাঁকিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন আয়েশা রহমান। স্বর্ণা ছাড়াও টপ অর্ডারে দিলারা আক্তার ৩৫ এবং শারমিন আক্তার ২৮ রান করেন। আর মিডল অর্ডারে সোবহানা মোস্তারি ৩৪ রানে অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহ এনে দেন।

১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কখনোই জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি পিএনজি। ব্রেন্ডা তাও (৩৫) ও সিবোনা জিমি (২৮) কিছুটা লড়াই করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ওপেনার হোলান ডোরিগা করেন ২১ রান। বাংলাদেশের ছয় বোলার একটি করে উইকেট নেন। সানজিদা মেঘলা, রাবেয়া খান, ঋতুমনি, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি এবং স্বর্ণা আক্তার একটি করে উইকেট নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

স্বর্ণার ছক্কার রেকর্ড, টানা জয়ে গ্রুপের শীর্ষে বাংলাদেশ

আপডেট সময় ০৩:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬