ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

স্বশাসিত ডেনিশ ভূখণ্ড গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যে সেনা মোতায়েন বৃদ্ধি করেছে ডেনমার্ক। সোমবার সন্ধ্যায় রয়্যাল ডেনিশ সেনাবাহিনীর প্রধান পিটার বয়েসেন এবং সৈন্যদের একটি উল্লেখযোগ্য দল পশ্চিম গ্রিনল্যান্ডের কাঙ্গারলুসুয়াকে অবতরণ করে। খবর আল জাজিরার।

পাবলিক ব্রডকাস্টার টিভি২ জানিয়েছে, ৫৮ জন ডেনিশ সেনা আর্কটিক অঞ্চলে অবতরণ করেছে এবং অপারেশন আর্কটিক এন্ডুরেন্স নামে চলমান বহুজাতিক সামরিক মহড়ায় অংশগ্রহণের জন্য, আগে পাঠানো প্রায় ৬০ জন সেনার সাথে যোগ দিয়েছে।

এদিকে, ডেনমার্ক গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো নিয়ে প্রকাশ্যেই কথা বলেছে যদিও বারবার দাবি করেছে, এই অঞ্চলটি বিক্রির জন্য নয় এবং জোর করে দ্বীপটি দখলের যেকোনো পদক্ষেপ ন্যাটোর সমাপ্তি ডেকে আনবে।

গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে আনার ট্রাম্পের জেদ, মার্কিন-ইউরোপীয় সম্পর্ককে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে দিয়েছে এবং ন্যাটোর ভবিষ্যত নিয়ে আশঙ্কা তৈরি করেছে, যার ৩২ সদস্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ডেনমার্ক উভয়ই আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক

আপডেট সময় ১১:৫৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬