ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমার হাঁস চুরি হতে দিয়েন না: রুমিন ফারহানা

আকাশ জাতীয় ডেস্ক :

জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আপনাদের সরস্বতীর বাহনকে আমি খুব মায়া করি। ছোটবেলা থেকে আমি আমার বাড়িতে রাজহাঁস পালি। আমার ২০টি হাঁস ছিল। এর মধ্যে আটটি হাঁস চুরি করে নিয়ে গেছে। আমি মামলা করে চোরকে ধরে জেলে দিয়েছিলাম। কিন্তু এইবার যেন আর আমার হাঁস চুরি না হয়, সেটার জন্য আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ আমার হাঁসটা আপনারা দেখিয়েন।

রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের জগৎপুর হিন্দু ধর্মলম্বীদের আয়োজিত ধর্মীয় মহোৎসবে ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল আশুগঞ্জ) নির্বাচনীয় আসনের স্বতন্ত্র প্রার্থী এই সব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, বিজয়নগর উপজেলার দুই ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনীয় আসনে যুক্ত হওয়ায় কারো কারো মনে হয়তো কষ্ট আছে। আমি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে আপনাদের ভালোবেসে নিয়েছি। আমি আপনাদের ঘরের মেয়ে কষ্ট পেলে বকা দিয়েন। কিন্তু ঘরের বাহির করে দিয়ে না বলে তিনি আবেগঘন বক্তব্য প্রদান করেন।

এ সময় তিনি আরও বলেন, একাত্তরে আমরা জাত দেখে লড়াই করিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের মানুষের অংশগ্রহণ ছিল। সবার রক্ত এই মাটিতে মিশে আছে। তাই আমি সব সময় বলি এই মাটিতে সবার সমান অধিকার রয়েছে। সুতরাং সংখ্যালঘু সংখ্যাগুরু আমি বিশ্বাস করি না।

এ সময় আরও উপস্থিত ছিলেন, চান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী মো. বাবুল মিয়া, রেনু মিয়া, নিরঞ্জন দাস, অমৃত দাস, নিরন্দ্র পাল, শান্ত পাল, যতিনী পাল, মুক্তার মেম্বার, আল আমিন, রনি, আকবর হোসেন, আবুল কাশেম, বাবলু মিয়া, আল আমিন, রাখাল ঋষি, মনির চৌধুরী, ইন্দ্র দাস প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমার হাঁস চুরি হতে দিয়েন না: রুমিন ফারহানা

আপডেট সময় ১০:১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬