ঢাকা ১০:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক বগুড়াকে বিভাগ করার ইঙ্গিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমানমন্ত্রী সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় পিকআপ উলটে ২ বাংলাদেশি নিহত

আকাশ জাতীয় ডেস্ক :

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে রোমপিনের কামপুং পেরভিরা জয়ার কাছে জালান ফেলদা সেলানচার–ফেলদা রেডং সড়কে পিকআপ উলটে এ দুর্ঘটনা ঘটে। এনএসটি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহতরা হলেন- মো. কাদের (৩৪) ও মো. দালিম (৩০)। তারা দুজনই তেলপাম বাগানের শ্রমিক ছিলেন। পিকআপের পেছনে থাকা আরেক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হন।

রোমপিন জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট শরিফ শাই শরিফ মন্দোই জানান, চার বিদেশি শ্রমিক দাইহাতসু ব্র্যান্ডের একটি পিকআপে ফেলদা রেডং থেকে ফেলদা সেলানচারের দিকে কীটনাশক নিয়ে যাচ্ছিলেন। পিকআপের সামনে চালকসহ দুজন এবং পেছনে আরও দুজন ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, পিকআপচালক একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশে খাদে পড়ে যায়। এতে সামনের আসনে থাকা মো. কাদের ও পেছনের যাত্রী মো. দালিম ঘটনাস্থলেই মারা যান। পেছনে থাকা আরেক শ্রমিক গুরুতর আহত হন। তবে চালক অক্ষত রয়েছেন। আহত শ্রমিককে সেগামাত হাসপাতালের রেড জোনে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য মুয়াদজাম শাহ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় পিকআপ উলটে ২ বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৮:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬