ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকাকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়ার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা ডেমরায় কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ড বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ শাস্তির মুখে ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার আরও দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে : আইনমন্ত্রী এমন অস্ত্র বের করা হবে, যা দেখে শত্রু পক্ষ ‘হার্ট অ্যাটাক’ করবে ইরান যুদ্ধের কোনো ‘এক্সিট প্ল্যান’ নেই যুক্তরাষ্ট্রের: ডেমোক্র্যাট কংগ্রেসম্যান সেথ মল্টন ‘একাত্তর প্রশ্নে গ্রহণযোগ্য অবস্থান না নেওয়া পর্যন্ত জামায়াতের সঙ্গে বিতর্ক চলবে’:জহিরউদ্দিন স্বপন

৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অধ্যাদেশের চূড়ান্ত খসড়া রবিবার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্তকরণের পূর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত সংগ্রহ, ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে জনমত গ্রহণ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সাথে মতবিনিময় এবং বিশেষজ্ঞদের অভিমত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ ধাপগুলো সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, খসড়া চূড়ান্ত করার ক্ষেত্রে অংশীজনদের যৌক্তিক প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার উপযোগী কাঠামো নির্ধারণ করাই ছিল শিক্ষা মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। মন্ত্রণালয়ের ধারাবাহিক প্রেস রিলিজের মাধ্যমে অগ্রগতির তথ্য সর্বসাধারণকে সময়মতো অবহিত করা হয়েছে।

গত বছরের ১৬ মার্চ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হতে যাচ্ছে। ঘোষণা এলেও অধ্যাদেশ জারি না হওয়ায় রাজধানীতে গত সপ্তাহেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এই ৭ কলেজের শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর এ আন্দোলন আরও বেগ পায়।

২০১৭ সালে এই ৭ কলেজকে ঢাবির অধিভুক্ত করা হয়। এগুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

Tag :
আপলোডকারীর তথ্য

ঢাকাকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়ার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের

৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

আপডেট সময় ০৭:০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬