ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

আকাশ জাতীয় ডেস্ক : 

কুষ্টিয়ায় মনিরুল ইসলাম (৪৫) নামে এক রিকশাচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে শহরের চরথানাপাড়ায় এ ঘটনা ঘটে। মনিরুল একই এলাকার মৃত আশরাক মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে মনিরুলকে নিজ বাড়ির সামনে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনিরুলের মা ময়না খাতুন জানান, মনিরুল দীর্ঘ সময় ধরে নেশা করে আসছে। নেশার টাকা জোগাড় করতে রিকশা চালানোর পাশাপাশি এলাকায় চুরি করতো। পুলিশের ভয়ে বাড়ির পাশের এক বাড়ির ছাদে নেশা করতো।

মনিরুলের স্ত্রী বলেন, চোর সন্দেহে তাকে পিটিয়েছে কয়েকজন।

তার বোন বিথী খাতুন বলেন, এলাকার কয়েকজন মনিরুলকে মারার হুমকি দিয়ে আসছিলো। তাকে হত্যা করা হয়েছে। আমরা হত্যার সুষ্ঠু বিচার চাই।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) কবির হোসেন মাতুব্বর জানান, নিহতের পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

কুষ্টিয়ায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

আপডেট সময় ০৬:০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬