ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছেন ক্রিকেটাররা। বুধবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেয়।

ভার্চুয়াল ওই সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি ও ক্রিকেটার মোহাম্মদ মিঠুন জানান, আগামীকাল (বৃহস্পতিবার) বিপিএল ম্যাচের আগে পরিচালক এম নাজমুলকে পদত্যাগ করতে হবে। তা না হলে সব ধরনের খেলা বন্ধ রাখবেন ক্রিকেটাররা। কোয়াব সভাপতি বলেন, ‘নাজমুল ইসলামের মন্তব্য ক্রিকেটারদের সম্মান ও পেশাদারিত্বের সঙ্গে সাংঘর্ষিক। ক্রিকেটারদের নিয়ে তার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কোয়াব সভাপতির বক্তব্য অনুয়ায়ী, ক্রিকেটাররা বৃহস্পতিবারের বিপিএল ম্যাচও বর্জনের হুমকি দিলেন।

এর আগে বিসিবি পরিচালক নাজমুল সংবাদ মাধ্যমকে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে খোঁজা দিয়ে কথা বলেন। তিনি বলেন, ক্রিকেটাররা খারাপ খেললে তাদের বেতন বা ফি কাটা হয় না। তাহলে বিশ্বকাপে দল না গেলে ক্রিকেটাররা কেন ক্ষতিপূরণ পাবেন। তার এমন মন্তব্যের প্রতিবাদে কোয়াব ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডাকে। সেখানে কোয়াব কর্মকর্তারা বোর্ড পরিচালক নাজমুলের পদত্যাগের আল্টিমেটাম দেন।

ক্রিকেটারদের সম্মানি নিয়ে এম নাজমুল বলেন, ‘ওরা (ক্রিকেটাররা) খেলতে গিয়ে কিছুই না করতে পারলেও আমরা যে এত কোটি টাকা খরচ করছি, আমরা কি টাকা ফেরত চাচ্ছি?’ ক্রিকেট বোর্ড শরীর এবং ক্রিকেটারদের অঙ্গ বলেও মন্তব্য করেন এম নাজমুল, ‘ধরেন বোর্ডটা যদি না থাকে, তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে? আমার দুইটা হাত আছে। এখন আমার শরীরের সাথে হাত। শরীর না থাকলে হাতের কোন কাজ আছে?’

তার এমন মন্তব্যের জবাবে কোয়াব সভাপতি বলেন, ‘আপনারা সবাই জানেন, ক্রিকেটারদের নিয়ে যেভাবে কথা হচ্ছে, যেসব শব্দ ব্যবহার করা হচ্ছে, সেসব কখনই গ্রহণযোগ্য নয়। প্রথমে একজনকে (তামিম) নিয়ে বলা হয়েছে, এখন সব ক্রিকেটারকে নিয়ে বলা হচ্ছে। উনি পুরো ক্রিকেট অঙ্গনকে আহত করেছেন।’

এর আগে বোর্ড পরিচালক নাজমুল সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে মন্তব্য করেন। ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া প্রসঙ্গে ‘দেশের ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত’- মন্তব্য করেন তামিম। এর জেরে তামিমকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেন পরিচালক এম নাজমুল। তখনও কোয়াব এর প্রতিবাদ করে।

এদিকে, ক্রিকেটারদের নিয়ে মন্তব্যের জন্য বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, বোর্ড পরিচালক নাজমুলের বক্তব্য একান্তই ব্যক্তিগত। বোর্ড এজন্য দুঃখ প্রকাশ করছে এবং এমন মন্তব্য ক্রিকেটের চেতনার পরিপন্থী। বোর্ড তাকে কথা বলার জন্য মুখপাত্র করেনি উল্লেখ করে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের

আপডেট সময় ১১:১৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬