ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন

আকাশ জাতীয় ডেস্ক : 

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আপনি যদি টাকা খেয়ে ভোট দেন নেতা এসে আপনার রাস্তা খেয়ে ফেলবে। আপনার সব সুবিধা খেয়ে ফেলবে; এ কারণে আর কোনো সুবিধা পাবেন না। নেতা টাকা দিয়ে ভোট কেনার পর সে আর কোনো সুবিধা মানুষকে দেবে না।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) পীরগাছায় অন্নদানগর ইউনিয়নের খামার নয়াবাড়ী এলাকায় নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আল্লাহ যদি আমাদের জিতিয়ে নিয়ে আসে তাহলে আমরা প্রত্যেকটা ইউনিয়ন এবং বড় বাজারে বোর্ডের মধ্যে লিখে দেব- কোন এলাকার কোন মসজিদ, কোন মাদ্রাসা, কোন মন্দিরের জন্য কতটুকু বরাদ্দ আছে। আর যারা পকেট ভারি করার রাজনীতি করে, চামচামির রাজনীতি করে তাদের রাজনীতি বন্ধ হয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ, জেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী মোস্তাকিন বিল্লাহ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন জামায়াতের সভাপতি রাইসুল ইসলাম, সেক্রেটারি নাজমুল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন

আপডেট সময় ১১:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬