ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মোস্তাফিজের কাছ থেকে স্লোয়ার শিখতে চান নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম

আকাশ স্পোর্টস ডেস্ক :  

বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের কাটার ও স্লোয়ার নিয়ে মুগ্ধ হন না এমন ক্রিকেটপ্রেমী খুঁজে পাওয়া কঠিন। সময়ের সাথে অনেক বোলারের অস্ত্রের কার্যকারিতা কমলেও টাইগার এই পেসারের স্লোয়ার এখনো আগের মতোই সমান কার্যকর।

সম্প্রতি আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে গিয়ে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম মোস্তাফিজের সাথেই অনুশীলন করেন। সেখানে ফিজের বিখ্যাত স্লোয়ার শিখতে চেষ্টা করলেও অল্প সময়েই নিশাম বুঝতে পারেন যে, তার হাত এই ধরনের ডেলিভারির জন্য উপযুক্ত নয়।

বর্তমানে বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলা নিশাম বাংলাদেশে এসে মোস্তাফিজকে নিয়ে প্রশংসা করে বলেছেন, ‘মোস্তাফিজুর রহমান একজন অসাধারণ বোলার। আইপিএল নিলামেই তার চাহিদা যে কতটা বেশি, তা বোঝা যায়। আমি তার কাছ থেকে স্লোয়ার শিখতে চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার হাত এ ধরনের ডেলিভারি করার জন্য উপযুক্ত নয়।’

বিপিএল শেষে সামনে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। বাংলাদেশ দল নিয়ে কথা বলতে গিয়ে নিশাম ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ঐতিহাসিক ম্যাচের কথা স্মরণ করেন, যেখানে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনালে উঠে বাংলাদেশ।

এ প্রসঙ্গে নিশাম বলেন, ‘২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ আমাদের টুর্নামেন্ট থেকে বিদায় দিয়েছিল। সাকিব ও রিয়াদের সেই জুটি ছিল অসাধারণ। বড় টুর্নামেন্টে বাংলাদেশ সবসময়ই একটি বিপজ্জনক দল।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

মোস্তাফিজের কাছ থেকে স্লোয়ার শিখতে চান নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম

আপডেট সময় ০৬:১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬