ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক : 

নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই ইস্যুতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিসিবির সঙ্গে বৈঠক করে। সেখানে সূচির বিষয়টি সামনে টেনে বিসিবির অবস্থান পরিবর্তনের অনুরোধ করে আইসিসি।

ভিডিও কনফারেন্সর বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বিসিবি। টাইগারদের ক্রিকেট বোর্ড বৈঠকেও আইসিসিকে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। অর্থাৎ ভারতের বদলে অন্য কোনো দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় বাংলাদেশ।

আইসিসির সঙ্গে হওয়া ওই বৈঠকে বিসিবির পক্ষে অংশ নেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

আলোচনায় আইসিসির পক্ষ থেকে বলা হয়, টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়েছে, তাই বিসিবিকে যেন তাদের অবস্থান পুনর্বিবেচনার করে। তবে বিসিবি জানিয়েছে, তাদের অবস্থানে পরিবর্তন আসবে না। কারণ হিসেবে বিসিবি নিরাপত্তার ব্যাপারটি আবারও সামনে এনেছে।

বিসিবি বলেছে, আলোচনার মাধ্যমে সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে। উভয় পক্ষই যোগাযোগ অব্যাহত রাখতে একমত হয়েছে। বিসিবি তাদের খেলোয়াড়, কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে আইসিসিকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

আপডেট সময় ০৪:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬