ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই সাত আবিষ্কার চমকে দিয়েছে বিশ্বকে

অাকাশ নিউজ ডেস্ক:

কথায় আছে প্রতিভাকে লুকিয়ে রাখা যায় না৷ একদিন না একদিন তা বেড়িয়ে আসবেই৷ প্রতিভা গ্রাম, শহরের ফারাক বোঝে না৷ সময়, সুযোগ পেলে তা প্রকাশ পাবেই৷ যেমন ভারতের প্রত্যন্ত গ্রামের অজানা, অজ্ঞাত মানুষের মাধ্যমে এমন আবিষ্কার হয়েছে যা সত্যিই চমকে দেবে সকলকে৷ নতুন আবিষ্কারের জন্য উদ্বুদ্ধ করবে সকলকে৷

সৌরশক্তি চালিত মশা মারণ যন্ত্র: ম্যাথুজ কে. ম্যাথু নামের এক গ্রাম্য ভারতীয়ের আবিষ্কার করা এই যন্ত্র নিস্তার দেবে আপনাকে মশার হাত থেকে৷ কেমন ভাবে কাজ করবে এই মশা মারণ যন্ত্র? জানা গিয়েছে, কোন বিশেষ গন্ধের মাধ্যমে প্রথমে মশাদের আকৃষ্ট করবে এই যন্ত্র৷ সূর্যের আলোতে বসিয়ে রাখলে তাপে গরম হয়ে উঠবে এটি৷ মশা একবার ভিতরে ঢুকলে আর বেরোবার রাস্তা পাবে না৷ তাপে ভিতরেই মারা পড়বে মশারা৷

লেবু কাটার মেশিন: ভারতীয় এম. নাগারাজনের তৈরি এই মেশিন লেবুর সরবত বিক্রেতাদের কাছে স্বর্গের সমান হতে পারে৷ একবারে একাধিক লেবু অনায়াসে কাটা যেতে পারে এই মেশিনে৷ বিশেষ করে ছোট ব্যবসায়ীদের জন্য খুব উপযোগী হয়ে উঠতে পারে এই মেশিন৷

স্বয়ংক্রিয় খাবার তৈরির মেশিন: অভিষেক ভগতের তৈরি এই যন্ত্র বিশেষ করে কাজে লাগতে পারে ঘরেরে গিন্নিদের জন্য৷ মেশিনের বারোটি আলাদা আলাদা কুঠুরিতে রাখা যেতে পারে বারোটি রান্নার সরঞ্জম৷ যখন যেটা রান্না করতে মন চাইবে কিছু সময়ের তৈরি হয়ে যাবে সেই উপাদেয় পদ৷

প্যাডেল চালিত ওয়াশিং মেশিন: যখন আমাদের বাড়ির মেয়েরা খেলাধুলা করে বেরায় সেই বয়সে প্যাডেল চালিত ওয়াশিং মেশিন আবিষ্কার করেছিল রেমা জোশ(১৪)৷ তাঁর মা অসুস্থ হয়ে পড়ায় বাড়ির কাজ করতে হত তাকে ও তাঁর বোনকে৷ সেই সময়ে কাজের সুবিধার জন্য প্যাডেল চালিত ওয়াশিং মেশিন আবিষ্কার করে ফেলেছিল রেমা৷

ভাসমান সাবান: বিদেশ পাওয়া গেলেও৷ এদেশে কিন্তু এখনও অমিল ভাসমান সাবান৷

ওয়াটার টায়ার: ভারতের কৃষিজীবী সমাজের কাছে অন্যতম উপকারী বস্তু হয়ে উঠতে পারে এই টায়ার৷ কারণ মাঠে ট্রাক্টর চালাতে ওজনদার টায়ার ব্যবহার করতে হয় তাদের৷ যার দাম প্রচুর৷ তবে জল ভর্তি টায়ার ব্যবহার করলে খরচ কমবে৷

সহজে গাছে ওঠার মেশিন: সবাই গাছে উঠতে পারে বাজি ধরলেও একথা কেউ বলতে পারবে না৷ তবে এম.জে জোসেফের এই আবিষ্কার ব্যবহার করলে সত্যি যে কেউ গাছে চড়তে পারবে৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই সাত আবিষ্কার চমকে দিয়েছে বিশ্বকে

আপডেট সময় ১১:৪১:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭