ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান

দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান

আকাশ জাতীয় ডেস্ক : 

দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদেরও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেন, তাদের (শ্রমিক) অধিকার ও স্বার্থ সংরক্ষণে সম্পদ সৃষ্টি এবং সঠিক পরিকল্পনা গ্রহণ অপরিহার্য।

সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, শ্রমিকের অধিকার বাস্তবায়নের বিষয়টি ৫৪ বছর আগে থেকেই সংবিধানে লিখিত আকারে আছে। তাহলে কেন আজ এ বিষয়টির জন্য নতুন করে দাবি তুলতে হচ্ছে? আজ শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে আমরা যে দাবি-দাওয়ার কথা বলছি, সেটি অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পদ সৃষ্টি। সম্পদ সৃষ্টির মাধ্যমেই দরিদ্র মানুষের প্রয়োজন মেটাতে হবে এবং এর জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করা অপরিহার্য।

নিজের পেশাগত পরিচয় তুলে ধরে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমি শ্রমিকদের প্রতিনিধি নই। আমি শিক্ষকতা করেছি। এ জন্য আমাকে অনেকে মানুষ গড়ার কারিগর বলেন। আমি ওঠাবসা করি শ্রমিকদের সঙ্গে, নিজে শ্রমিক না হয়েও। সে কারণেই বলছি, আমাকে যখন কেউ মানুষ গড়ার কারিগর বলে, আমি তখন তাদের বলি-শ্রমিকরাও কিন্তু দেশ গড়ার কারিগর।

মঈন খান বলেন, সাধারণ মানুষ, শ্রমিক-জনতা যদি রাজনৈতিক দলগুলোর ওপর সঠিক চাপ বজায় রাখতে পারে, তাহলেই জবাবদিহিতা নিশ্চিত হবে। পৃথিবীতে কেউ আপনা-আপনি কিছু করে না। দেড়শ বছরেও শ্রমিকদের অনেক দাবি পূরণ হয়নি, তাই এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বিরল। যারা সুবিধাবঞ্চিত, জোর করে তাদের অধিকার ছিনিয়ে না নিলে তারা কোনোদিন অধিকার পাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ?

দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান

আপডেট সময় ০৫:২০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬