ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘বাংলাদেশ দলে বিশ্বমানের কোনো খেলোয়াড় নেই’:মঈন আলি

আকাশ স্পোর্টস ডেস্ক :

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি বলেছেন, বাংলাদেশ দলে বিশ্বকাপের ক্রিকেটারের অভাব।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ( বিপিএল) সিলেট টাইটান্সের হয়ে খেলছেন ইংলিশ এই তারকা অলরাউন্ডার।

শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান এবং অতীতের মধ্যে মূল পার্থক্য নিয়ে খোলামেলা কথা বলেছেন মঈন আলি।

তিনি বলেন, আমার মনে হয়, আগে হয়তো দুই-তিনজন বিশ্বমানের খেলোয়াড় ছিল—যেমন তামিম, সাকিব। তারা বড় খেলোয়াড় ছিল। শুধু বিশ্বমানের খেলোয়াড় হওয়া নয়, তাদের ক্যারেক্টারও খুব ভালো ছিল। তারা ফাইটার ছিল, আর যেভাবে খেলত, তারা ছিল মানসম্পন্ন খেলোয়াড়। দীর্ঘ সময় ধরে এই দুজনকে পাওয়াটা বাংলাদেশের জন্য বড় সৌভাগ্যের ছিল।

তারকা এই অলরাউন্ডার বলেন, এখন আমার মনে হয়, ভালো খেলোয়াড় বেশি আছে, কিন্তু সেই লেভেলের খেলোয়াড় নেই। এটাই এখন পর্যন্ত মূল সমস্যা। মানে, একটা নির্দিষ্ট লেভেলে অনেক ভালো খেলোয়াড় আছে, কিন্তু এই মুহূর্তে সেই বিশ্বমানের খেলোয়াড়রা নেই।

কাটার মাস্টার মোস্তাফিজু রহমানকে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়ে মঈন আলী বলেন, অবশ্যই ফিজ আছে। আমি জানি ফিজ বিশ্বমানের, কিন্তু সে তখনও খেলছিল। তবে দলে চরিত্রও দরকার। আর সৎভাবে বলতে গেলে, আমার মনে হয় তারা সেই জায়গাটায় একটু ঘাটতিতে আছে। বাংলাদেশ ক্রিকেট উন্নতি করেছে। কিন্তু সব দিক থেকে নয়, বিশেষ করে মানসিক দিক থেকে। ওই দুইজন খেলোয়াড় মানসিকভাবে খুব শক্ত ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

‘বাংলাদেশ দলে বিশ্বমানের কোনো খেলোয়াড় নেই’:মঈন আলি

আপডেট সময় ০৭:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬