ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার চীনের সঙ্গে সুর মেলালো জার্মানি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে আনার ঘটনায় এবার চীনের সঙ্গে সুর মেলালো যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র জার্মানি।

মার্কিন পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টেইনমেয়ার বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্ব শৃঙ্খলব্যবস্থা ধ্বংস করছে।

তিনি বলেছেন, “বৈশ্বিক ব্যবস্থা ভেঙে পড়ে যেন ‘লুটের আড্ডায়’ পরিণত না হয়, নীতিহীনরা যেন ইচ্ছেমতো দখলদারিত্ব না চালাতে পারে– সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”

যদিও তিনি ভেনেজুয়েলায় মার্কিন হামলার কথা সরাসরি বলেননি, তবে তার ইঙ্গিত সেদিকেই ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্প্রতি একইভাবে ভেনেজুয়েলা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

তিনি বলেছেন, “একতরফা আধিপত্যবাদে আন্তর্জাতিক শৃঙ্খলা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

শি জিনপিং বলেন, “বর্তমানে বিশ্ব যে ধরনের পরিবর্তন এবং অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, তা এক শতাব্দীতেও দেখা যায়নি। একতরফা আধিপত্যবাদ আন্তর্জাতিক শৃঙ্খলাকে ক্ষতিগ্রস্ত করছে। কোনও দেশের জনগণ যে উন্নয়নের পথ বেছে নিয়েছে, সকল রাষ্ট্রের উচিত সেটিকে সম্মান করা। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ মেনে চলা উচিত সকলের। বিশেষত বৃহৎ শক্তিগুলোর উচিত এ ক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দেওয়া।”

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে আসে মার্কিন বাহিনী।

ভেনেজুয়েলা ইস্যুতে প্রথম থেকেই সরব চীন। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক বিবৃতি জারি করেছে। অবিলম্বে মাদুরো এবং তার স্ত্রীর মুক্তি দাবি করেছে বেইজিং। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংও বিষয়টি নিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন।

তার পথ অনুসরণ করে এবার জার্মানির প্রেসিডেন্টও একই কথা বললেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার চীনের সঙ্গে সুর মেলালো জার্মানি

আপডেট সময় ০৭:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬