ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি

মাদুরো এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট: পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেছেন, নিকোলাস মাদুরো এখনো দেশের প্রেসিডেন্ট। মাদুরোকে গ্রেফতার করা হয়েছে—এমন দাবির পর রাষ্ট্র পরিচালনা ও ক্ষমতার উত্তরাধিকার নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার জবাব দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। খবর সিএনএন।

শনিবার (৩ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে গিল বলেন, ‘সংবিধান স্পষ্ট। নির্বাচিত প্রেসিডেন্ট—সংবিধানসম্মত প্রেসিডেন্ট হলেন নিকোলাস মাদুরো মোরোস। তার শারীরিক উপস্থিতি ভেনেজুয়েলায় অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। যুক্তরাষ্ট্র সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা একটি লঙ্ঘন।’

তিনি জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার সংবিধান এখনও বহাল আছে এবং সেটিই দেশ পরিচালনা করছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রতিষ্ঠানগুলো পূর্ণ সক্ষমতায় কাজ করছে। আমাদের সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে, পুলিশও মোতায়েন রয়েছে, জনগণও সক্রিয় রয়েছে। মাতৃভূমি ও সার্বভৌমত্ব রক্ষায় সবকিছু সক্রিয়। বিশ্বাস রাখুন—এটি একটি শক্তিশালী রাষ্ট্র। আমাদের সংবিধান দৃঢ় ও মজবুত, যা ইতিহাসজুড়ে আমরা যেমন দেখিয়েছি, তেমনি এই পরিস্থিতি এবং যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম।’

এর আগে, ভেনেজুয়েলায় হামলা চালানো এবং ‘দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে’ বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং স্ত্রীসহ তাকে আটক করা হয়েছে। পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

টানা কয়েক মাসের হুমকির পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশটির বিভিন্ন স্থানে সিরিজ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবার (৩ জানুয়ারি) ভোরে এই হামলার খবর নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় সময় রাত ২টা থেকে টানা দেড় ঘণ্টা ধরে কারাকাসের আকাশে প্রচণ্ড বিস্ফোরণ, যুদ্ধবিমানের গর্জন এবং ঘন কালো ধোঁয়া আচ্ছন্ন হয়ে ছিল।

হামলার পরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

মাদুরো এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট: পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল

আপডেট সময় ১০:৫৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬