ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদির রাজপ্রাসাদে হামলা, নিহত ৩

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের রাজ প্রাসাদে হামলার চেষ্টা নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেছে দেশটির আইন-শৃঙ্খলাবাহিনী। হামলায় রাজ প্রাসাদের বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী ও এক হামলাকারী নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। এদিকে, রাজপ্রাসাদে হামলা চেষ্টার জেরে সৌদি আরবে থাকা নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, শনিবার সৌদি রাজ প্রাসাদে হামলা হয়েছে। এর পরপরই সৌদিতে নিজ দেশের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বলছে, উপকূলীয় শহর জেদ্দার আল সালাম রাজ প্রাসাদে হামলার চেষ্টা নস্যাৎ করেছে নিরাপত্তাবাহিনী। এতে এক হামলাকারী ও রাজ প্রাসাদের দুই নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

তবে বেশ কিছু অসমর্থিত সূত্র রয়টার্সকে জানিয়েছে, সৌদি রাজপ্রাসাদে হামলার চেষ্টা নস্যাৎ হয়েছে। এ ঘটনায় এক হামলাকারী ও বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তবে হামলার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি সৌদি আরব। সৌদিতে নিযুক্ত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে সতর্কতা জারি করেছে। দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করে দিয়ে এতে বলা হয়েছে,‘পুলিশের চলমান কার্যক্রমের কারণে ওই এলাকা ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হচ্ছে।’

সৌদি এই রাজ প্রাসাদের অবস্থান জেদ্দাহর কিং আব্দুল আজিজ ও আন্দালুস সড়কের পাশে। সম্প্রতি সৌদি আরবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদা বেশ কয়েকবার হামলা চালায়। দেশটির পূর্বাঞ্চলের শিয়া অধ্যুষিত বিভিন্ন মসজিদ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা।

চলতি বছরের জুলাইয়ে সৌদি কর্তৃপক্ষ জানায়, পবিত্র নগরী মক্কার গ্রান্ড মসজিদে হামলার একটি চেষ্টা নস্যাৎ করা হয়েছে। এই হামলা চেষ্টার পেছনে তালেবান জড়িত বলে দাবি করে সৌদি। এর আগে দেশটির শত শত নাগরিক জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিতে সৌদি ছেড়ে সিরিয়ায় পাড়ি জমায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদির রাজপ্রাসাদে হামলা, নিহত ৩

আপডেট সময় ১২:১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭