ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আইপিএলে খেলছেন না মোস্তাফিজের

আকাশ স্পোর্টস ডেস্ক :

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসর শুরুর আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার জন্য কেকেআর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআই-কে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। বিসিসিআই সচিব জানিয়েছেন যে, বর্তমান সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে বোর্ড এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক নানা ঘটনাবলির কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে রিলিজ করে দেওয়ার জন্য বোর্ড থেকে নির্দেশনা পাঠানো হয়েছে। যার ফলে রেকর্ড দামে দল পেয়েও এবারের আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের।

তবে কেকেআর যদি মোস্তাফিজের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে দলে নিতে চায়, তবে বিসিসিআই সেই বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।

মূলত আন্তর্জাতিক পর্যায়ের সাম্প্রতিক কিছু পরিস্থিতির কারণেই বিসিসিআই এমন কঠোর পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণে একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

আইপিএলে খেলছেন না মোস্তাফিজের

আপডেট সময় ১২:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬