ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেসিডেন্টের বক্তব্যের মাঝেই ৬.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মেক্সিকোর নতুন বছরের প্রথম প্রেস ব্রিফিং চলছিল। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। হঠাৎ করেই বেজে ওঠে ভূমিকম্প সতর্কতা অ্যালার্ম। মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে রাজধানী মেক্সিকো সিটিসহ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চল। থমকে যায় প্রেস ব্রিফিং।

শুক্রবার এই শক্তিশালী ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল ৬.৫। মেক্সিকোর জাতীয় ভূকম্পন সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো অঙ্গরাজ্যের সান মার্কোস শহরের কাছাকাছি। এলাকাটি প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী জনপ্রিয় পর্যটন শহর আকাপুলকোর কাছে অবস্থিত।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (US Geological Survey) জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়। এর অবস্থান ছিল গুয়েরেরোর পাহাড়ি এলাকায়, রানচো ভিয়েহো নামের একটি এলাকার উত্তর-পশ্চিম দিকে।

ভূমিকম্প শুরু হতেই মেক্সিকো সিটি ও আকাপুলকোর বাসিন্দা ও পর্যটকেরা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। অনেকেই খোলা জায়গায় আশ্রয় নেন, যাতে ভবন ধসের ঝুঁকি এড়ানো যায়।

কিছুক্ষণ পর প্রেসিডেন্ট শেইনবাউম আবার প্রেস ব্রিফিং শুরু করেন। তিনি জানান, গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদোর সঙ্গে তার কথা হয়েছে। গভর্নরের বরাতে প্রেসিডেন্ট বলেন, এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেসিডেন্টের বক্তব্যের মাঝেই ৬.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

আপডেট সময় ১০:১৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬