ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

কীভাবে প্রোপোজ করবেন মনের মানুষটিকে!

অাকাশ নিউজ ডেস্ক:

আপনি এমনিতে কথাবার্তা বলতে চোস্ত। কিন্তু ‘তাঁকে’ দেখলেই আপনার গলা শুকিয়ে যায়। কথা বলতে গেলেই আমতা আমতা করেন। কিন্তু এত ভয় পেলে আপনার মনের কথা বলবেন কী করে? তাই আমাদের তরফে আপনার জন্য রইল সহজ কয়েকটি টিপস

‘এক কাপ চায়ে আমি তোমাকে চাই’

চায়ে না পটলে কফি তো রয়েইছে। চটপট একটা এসএমএস করে মনের মানুষটির কাছে জানতে চান, আনার সঙ্গে এক বিকেলে সে কফি খেতে যেতে চায় কি না? উত্তরে যদি হ্যাঁ আসে, তাহলে কেল্লাফতে। কফির কাপ হাতে চলুক আপনাদের আড্ডা। ওই যে বিজ্ঞাপনের ভাষায় বলে না, আ লট ক্যান হ্যাপেন ওভার কফি।

এ গিটারে তুমিই বাজে

গিটার বাজাতে না পারলেও চলবে। গান গাইতে পারেন? নাকি, চটপট লিখে ফেলতে পারেন চারটে লাইন। এই ট্যালেন্ট কিন্তু প্রেমিকাকে ইমপ্রেস করতে পারে দারুন। তাই শান দিন নিজের ট্যালেন্টে আর লেগে পড়ুন দুগ্গা দুগ্গা বলে।

ভালবাসি ভালবাসি

বাক্স ঠাসা চকলেট, নাকি নতুন ফ্লেভারের আইসক্রিম-কোনটা বেশি পছন্দ আপনার মনের মানুষটির? তাহলে পছন্দ বুঝে একদিন গিফট করে ফেলুন তাঁকে। ব্যাস, দেখবেন, আপনাকে মুখে খুব বেশি কিছু না বললেও চলবে।

আমি একলাটি পথ হাঁটি

টিউশন বা অফিস থেকে ফেরার পথের রাস্তাটার সুযোগ নিতে ভুলবেন না। পাশাপাশি হাঁটতে হাঁটতে বলে ফেলুন মনের কথা। আলতো করে হাতে হাত ছুঁয়ে গেলেও সে যদি মানা না করে, তাহলে কিন্তু প্রেমের ট্র্যাফিকে সবুজ সঙ্কেত

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

কীভাবে প্রোপোজ করবেন মনের মানুষটিকে!

আপডেট সময় ১০:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭