ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১০৫ অভিবাসী আটক

আকাশ জাতীয় ডেস্ক :

মালয়েশিয়ার জোহর রাজ্যে বছরের প্রথম দিনেই বাংলাদেশিসহ ১০৫ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। সেখানকার মাসাইয়ের একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মালয়েশিয়া গেজেটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বুধবার জোহর রাজ্যের অভিবাসন বিভাগের (জেআইএম) পরিচালক, দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান , নববর্ষের গভীর রাতে শ্রমিকদের বসতিতে অভিযান চালানো হয়।

অভিযানে মোট ৪৫৪ বিদেশি এবং স্থানীয় নাগরিকদের কাগজপত্র পরীক্ষার পর ১০৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

আটকদের মধ্যে ২০ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং চারজন নারী, ১৬ জন মিয়ানমারের পুরুষ, একজন পাকিস্তানি পুরুষ এবং ৬৪ জন বাংলাদেশের নাগরিক রয়েছেন। আটকদের বয়স ২০ থেকে ৫৬ বছরের মধ্যে। তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা নিতে আটকদের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

মোহাম্মাদ রুসদি বলেন, অভিবাসন আইন ও প্রবিধানের অধীনে অপরাধকারী বিদেশিদের বিরুদ্ধে প্রয়োগ জোরদার করা অব্যাহত থাকবে। পুলিশ নিয়োগকর্তা, প্রাঙ্গণের মালিক অবৈধ অভিবাসীদের সুরক্ষা দেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে কোনো আপস করবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১০৫ অভিবাসী আটক

আপডেট সময় ১২:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫