ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭ অভিবাসীকে গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক :

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৭ বিদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশনের এক বিবৃতিতে বলা হয়, রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাংয়ের জালান বেরাঙ্গনে অপস কুটিপের মাধ্যমে ১৭ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়।

কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেছেন, কেএল স্ট্রাইক ফোর্স (জিম) টিম এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) স্থানীয় সময় দুপুর ১টায় অভিযান চালিয়ে ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬(১) (সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯ (বি) অনুসারে মোট ১৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়, যার মধ্যে ১৫ জন মিয়ানমার এবং দুইজন বাংলাদেশি নাগরিক, যাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

সাউপি বলেন, অভিযানের আগে এক মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যা জনসাধারণের জায়গায় বিদেশিরা অবৈধভাবে পার্কিং চার্জ আদায় করছে। এমন বিদেশিদের বিষয়ে স্থানীয় নাগরিকরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযোগ করেন যে একদল পুরুষ (বিদেশি) বুকিত বিনতাংএ অবৈধভাবে পার্কিং ‘শুঁয়োপোকা’ হিসেবে কাজ করছে।

ওয়ান মোহাম্মদ সাউপি বলেছেন, অভিবাসন বিভাগ ভাইরাল ভিডিওটির সূত্র ধরে ২৪ ঘন্টার কম সময়ের মধ্যে দ্রুত পদক্ষেপ নেয়।

প্রাথমিক তদন্তে দেখা গেছে গ্রেফতারদের কোনও নিয়োগকর্তা নেই এবং বৈধ কোনো কাগজপত্রও নেই। এদের সঙ্গে কোন গোষ্ঠী জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭ অভিবাসীকে গ্রেফতার

আপডেট সময় ০৯:২৫:০১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫