ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

অশ্বিনকে টপকে আইসিসি র‌্যাঙ্কিংয়ে বুমরাহর ইতিহাস

আকাশ স্পোর্টস ডেস্ক :

সিডনি টেস্টের আগে ইতিহাসের পাতায় জশপ্রীত বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে রেটিং পয়েন্টের নিরিখে সর্বকালের সব রেকর্ড ভেঙে দিলেন তিনি। প্রথম ভারতীয় পেসার হিসাবে আইসিসি টেস্ট ক্রমতালিকার শীর্ষস্থানে উঠেছিলেন তিনি। এবার তার রেটিং পয়েন্ট পৌঁছে গেল ৯০৭-এ। এর আগে আর কোনও ভারতীয় বোলার রেটিং পয়েন্টে এই উচ্চতায় পৌঁছতে পারেননি।

ব্রিজবেন টেস্ট শেষেই অশ্বিনের ৯০৪ রেটিং পয়েন্টের রেকর্ড স্পর্শ করেছিলেন বুমরাহ। মেলবোর্নে দলের ১৮৪ রানে হারের ম্যাচে দ্বিতীয় ইনিংসে পাঁচটিসহ মোট ৯ উইকেট নেন তিনি।

২০১৬ সালের ডিসেম্বরে ৯০৪ রেটিং পয়েন্ট পেয়েছিলেন অশ্বিন। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে পাঁচে থেকে চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঝে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

বুমরাহর ৯০৭ রেটিং পয়েন্ট টেস্ট বোলারদের মধ্যে ইংল্যান্ডের ডেরেক আন্ডারউডের সঙ্গে যৌথভাবে ১৭তম সেরা।

টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড ও প্যাট কামিন্স। দুই ধাপ নিচে নেমে চারে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।

টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে প্রথম তিন স্থানে আগের মতোই ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। দুই ইনিংসে ফিফটি করে ক্যারিয়ার সেরা চতুর্থ স্থানে ভারতের যশস্বী জয়সওয়াল।

টেস্ট অলরাউন্ডারদের মধ্যে যথারীতি শীর্ষে ভারতের রাভিন্দ্রা জাদেজা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

অশ্বিনকে টপকে আইসিসি র‌্যাঙ্কিংয়ে বুমরাহর ইতিহাস

আপডেট সময় ০৬:৫২:১৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫