ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

মিরপুরে পা রেখেই তাসকিন-নাহিদের গুণগান গাইলেন আফ্রিদি

আকাশ স্পোর্টস ডেস্ক :

কদিন আগেই পাকিস্তানের মাটিতে টেস্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে ধবলধোলাই করেছে নাজমুল হোসেন শান্ত দল। যেখানে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন পেসাররা। গতির ঝড় তুলে পাকিস্তানি ব্যাটারদের নাকানিচুবানি খাইয়েছে তাসকিন আহমেদ ও তরুণ নাহিদ রানারা। যার প্রশংসা করতে কার্পণ্য করলেন না সময়ের সেরা বোলার শাহিন শাহ আফ্রিদিও।

প্রথমবারের মতো বিপিএল খেলতে শুক্রবার বাংলাদেশে এসেছেন পাকিস্তানের এই তারকা পেসার। ঢাকায় পা রাখার পরদিন শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ফরচুন বরিশালের হয়ে অনুশীলনও সেরেছেন তিনি। পরে দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশি পেসারদের প্রশংসায় ভাসান আফ্রিদি।

তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে নিয়ে আলাদা করে এই পাক তারকা বলেন, ‘বাংলাদেশে এখন দারুণ বোলিং ইউনিট। তাসকিন লিডিং বোলার। তরুণ রানা অনেক ভালো করছে, উচ্চতা অনেক, গতিও বেশি। ভবিষ্যতে আরও অনেকেই উঠে আসবে, লাল বলের (টেস্ট) ক্রিকেটও খেলবে তারা। লাল বলের ক্রিকেট যত খেলবেন তত উন্নতি করবেন।’

আসন্ন বিপিএল সামনে রেখে বিদেশি তারকা ক্রিকেটাররা আসতে শুরু করেছে। তবে সেই তারাকাদের মধ্যে অন্যতম বড় নাম আফ্রিদি। তবে তা মানতে নারাজ এই ক্রিকেটার। তার মতে, বাংলাদেশিরাই এখানে বড় তারকা।

শাহিন আফ্রিদি বলেন, ‘সত্যি বলতে আমি সবচেয়ে বড় তারকা নই। অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে তারাই এখানে বড় তারকা। তামিম (ইকবাল) আছে, গোটা জাতীয় দলই আছে বরিশালে। আমি দলের সাধারণ একজন খেলোয়াড়। পারফর্ম করে দলকে জেতানোই আমার লক্ষ্য।’

বিপিএলে নিয়ে আফ্রিদি বলেন, ‘আমরা একে অপরের বিপক্ষে প্রচুর খেলেছি। সবাই সবাইকে চিনি। স্থানীয়রা ভালো খেলে, তারা উইকেট সম্পর্কেও ভালো জানে, এবার আমি অনেক কিছু শিখব যা ভবিষ্যতে বাংলাদেশে খেলতে এলে কাজে লাগবে।’

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের একাদশ আসরের। যেখানে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবেন তামিম-শাহিনদের দল ফরচুন বরিশাল। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হবে দুর্বার রাজশাহী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

মিরপুরে পা রেখেই তাসকিন-নাহিদের গুণগান গাইলেন আফ্রিদি

আপডেট সময় ০৬:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪