ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাবিতে আওয়ামীপন্থি শিক্ষকদের সহকারী প্রক্টর নিয়োগে তোলপাড়

আকাশ জাতীয় ডেস্ক :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থি শিক্ষকদের সহকারী প্রক্টর নিয়োগ দেয়ায় ব্যাপক সমালোচনা হয়েছে। তাদের নিয়োগ বাতিলে সাত দিনের আলটিমেটামও দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে স্যোসাল মিডিয়ার একাধিক গ্রুপে এমন প্রক্রিয়া দেখা গেছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, বিষয়টি আমি অবগত। সার্বিক বিষয় নিয়ে ছুটির মধ্যেই আমরা বসব।

জানা গেছে, গত ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক আদেশে ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম. সাইদুল ইসলাম, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুস ছালাম, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক তামজীদ হোসেন মোল্লা, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজিয়া আফরিন-কে এক বছরের জন্য সহকারী প্রক্টর পদে নিয়োগ দেয়া হয়। এদের মধ্যে ড. তামজিদ হোসেন মোল্লা ও নাজিয়া আফরিন আওয়ামী প্যানেলের শিক্ষক। ড. তামজিদ হোসেনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়ার অভিযোগ উঠেছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজীব বলেন, আপনাদের (প্রশাসন) উপর আমাদের একবুক আশা ভরসা ছিল। কিন্তু বারবার আপনারা সেই আশাকে নিরাশায় রূপ দিচ্ছেন। ফ্যাসিস্টদের বিচারের জন্য আর কোনো ছাড় হবে না। আর আপনাদেরকে কালক্ষেপণ করতে দেওয়া হবে না। রুটিন দায়িত্ব পালন করার জন্য আপনাদেরকে ওই চেয়ারে বসানো হয়নি। জুলাইকে ধারণ করতে না পারলে জায়গা ছেড়ে দিন। আগামী সাত দিনের মধ্যে বিগত স্বৈরাচার রেজিমের মদদপুষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র নামধারী সন্ত্রাসীদের বিচার নিশ্চিতে দৃশ্যমান পদক্ষেপ না নিলে আপনাদের পদত্যাগের দাবি তুলতে আমরা দুইবার ভাববো না।

আরেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আওয়ামী শাসনামলে আট বছর ধরে তাপসী রাবেয়া হলে হাউজ টিউটর ছিল তামজীদ হোসেন মোল্লা। তাকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি আন্দোলনের বিরুদ্ধে মাঠে সোচ্চার ছিলেন। কীসের ভিত্তিতে তাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে, প্রশ্ন তোলেন তিনি। শহীদের এক ফোটা রক্তের সাথে বেইমানি নয়। দায়িত্ব পালন করতে না পারলে পদত্যাগ করবেন। সাত দিন পরে ভুলে যাবো আপনাদের সাথে আন্দোলন করেছি।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, ড. মোল্লা বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন জানলে তাকে এ পদে আনা হতো না। প্রক্টরিয়াল বডিতে লোকবল বাড়ানো প্রয়োজন। ছাত্রীদের সমস্যা দেখতে একজন নারী সহকারী প্রক্টরও জরুরি ছিল। অনেকদিন থেকেই বিভিন্ন শিক্ষককে এ পদের জন্য আহ্বান করা হলেও তেমন সাড়া পাওয়া যায়নি। ফলে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে তাদের নিয়োগ দেয়া হয়। আমি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে স্বাক্ষর করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাবিতে আওয়ামীপন্থি শিক্ষকদের সহকারী প্রক্টর নিয়োগে তোলপাড়

আপডেট সময় ০৭:১৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪