ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি নীতিমালা বাস্তবায়নের নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক :

সরকারের নীতিমালা অনুসরণ না করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টিউশন ফি নীতিমালার সঠিক বাস্তবায়ন এবং যথাযথ মনিটরিং করার নির্দেশনা দিয়েছে।

মাউশি বলেছে, যেসব এলাকায় টিউশন ফি নির্ধারণ করা যায়নি, সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আপাতত টিউশন ফি নেওয়া যাবে না।

মঙ্গলবার মাউশির এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। পরে নির্দেশনাটি জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়।

এতে বলা হয়, গত ২৭ অক্টোবর জারি করা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) টিউশন ফি নীতিমালা-২০২৪ মাঠ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সঠিক বাস্তবায়ন এবং এ বিষয়ে যথাযথ মনিটরিং করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় গঠিত টিউশন ফি নির্ধারণ কমিটি যেসব এলাকায় টিউশন ফি নির্ধারণ করতে পারেনি, সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আপাতত টিউশন ফি নেওয়া যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি নীতিমালা বাস্তবায়নের নির্দেশ

আপডেট সময় ০৭:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪