ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন স্টোকস

আকাশ স্পোর্টস ডেস্ক :

তিন মাসের জন্য ছিটকে গেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। আর সেই ইনজুরির কারণে আগামী তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। এ সময় তিনি এসএ টি-টোয়েন্টি ও জিম্বাবুয়ের বিপক্ষের টেস্ট সিরিজের কিছু অংশ মিস করবেন।

স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর, ২০২৪) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

স্টোকস গেল আগস্টে যে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন, আবারও সেটাতেই সমস্যা দেখা দিয়েছে। ওই সময়ে ইনজুরির কারণে তিনি দুই মাস মাঠের বাইরে ছিলেন। তার এবারের ইনজুরিও যে ভোগাবে সেটা আগেই টের পাওয়া গিয়েছিল। রবিবার ভারত সফর ও আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করে ইংল্যান্ড। কিন্তু সেই দলে জায়গা পাননি স্টোকস। তখনই বোঝা গিয়েছিল তার ইনজুরি থেকে সেরে উঠতে সময় লাগবে। অবশ্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ডাক্তারি পরামর্শে ৫০ ওভারের ক্রিকেট থেকে দূরে আছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে স্টোকস ৩৬.২ ওভার বল করেছিলেন। যা টেস্টে তার দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে তিনি ২০২২ সালে ট্রেন্ট ব্রিজে ৪০ ওভার বল করেছিলেন। ৩৬.২ ওভারের মধ্যে তিনি একদিনেই করেছিলেন ২৩ ওভার। যা তার ক্যারিয়ারে একদিনে সর্বোচ্চ। প্রথম স্পেলে ৮ ওভার, দ্বিতীয় স্পেলে ৮ ওভার ও তৃতীয় স্পেলে এসে করেন ৭ ওভার।

অথচ ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর অস্ত্রোপচারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টে তিনি বল করেছিলেন ৪৯ ওভার। ওই সিরিজে ৫ উইকেট নিয়ে ২০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন স্টোকস

আপডেট সময় ১২:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪