ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

আকাশ স্পোর্টস ডেস্ক :

সিরিজ আগেই নিশ্চিত হওয়া পাকিস্তান দল ছিল ফুরফুরে মেজাজে। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে খানিকটা চাপেই ছিল দক্ষিণ আফ্রিকা। এরপরও আশা ছিল প্রোটিয়াদের। স্বাগতিকরা যে এর আগে কখনোই পাকিস্তানের বিপক্ষে ধবলধোলাই হয়নি। তবে এবার সেই লজ্জাতেই পড়তে হয়েছে তাদের। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩-০ তে ওয়ানডে সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা। আর তাতেই পাকিস্তান গড়ে ফেলেছে ইতিহাস।

জোহানেসবার্গে সাইম আইয়ুবের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৪৭ ওভারের ম্যাচে ৯ উইকেটে ২০৮ রান করে পাকিস্তান। যার জবাবে ২৭১ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। পাকিস্তানের জয় ৩৬ রানে। যেখানে ১০১ রানের ইনিংস খেলে পাকিস্তানের জয়ের নায়ক সাইম আইয়ুব। আর তাতেই দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো ওয়ানডেতে ধবলধোলাই করেছে পাকিস্তান।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জন্য এটি শুধু পাকিস্তানের কাছেই নয়, যেকোনো দলের বিপক্ষেই ওয়ানডেতে ঘরের মাঠে প্রথম ধবলধোলাই। দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে দুবার ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। তবে ২০১৩ ও ২০২১ সালের তিন ম্যাচের সিরিজ দুটিতে এক ম্যাচ করে হেরে গিয়েছিল তারা। কিন্তু এবার সেটিকে ছাড়িয়ে গেছে মোহাম্মদ রিজওয়ানের দল।

আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের আগে প্রস্তুতিটা ভালোই হয়েছে পাকিস্তানের। গত মাসে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে ২-১ ব্যবধানে হারিয়েছিলেন রিজওয়ানরা। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ধারা বজায় রেখে ৩-০ ব্যবধানের সিরিজ জয় করল পাকিস্তান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

আপডেট সময় ১০:০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪