ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আকাশ জাতীয় ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের মাইফ্লাইওয়ার এলাকার গুবা সুপার মার্কেটে সন্ত্রাসীদের গুলিতে আমজাদ হোসেন (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন।

গত শনিবার রাত আনুমানিক ২টার দিকে দোকানের সিকিউরিটি গার্ড আমজাদ হোসেনকে দরজা খুলতে বলেন একদল দুর্বৃত্ত। তিনি দরজা খোলার সঙ্গে সঙ্গে একদল সন্ত্রাসী দোকানে প্রবেশ করে। তিনি কোন কিছু বুঝে উঠার আগেই তাকে কয়েক রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলে আমজাদ হোসেন নিহত হন। তবে সন্ত্রাসীরা যাওয়ার সময় কোন কিছু নিয়ে যায়নি। ফলে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহত আমজাদ চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মনির আহমদ সওদাগর বাড়ির মো. রবিউল হোসেন ওরফে হোরা মিয়া সওদাগরের ছেলে।

বিবিএ শেষ করে দেড় বছর আগে টাকা উপার্জনের তাগিদে দক্ষিণ আফ্রিকায় আসেন। এখানে একই এলাকার শহীদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি৷ আমজাদের লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় ১২:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪