ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাকৃবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৬ জানুয়ারি

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৬ জানুয়ারি থেকে। এর আগে ৪ জানুয়ারি কেন্দ্রীয়ভাবে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন।

তিনি বলেন, আমরা আগামী ৪ জানুয়ারি কেন্দ্রীয়ভাবে নবীন বরণ এবং ৫ জানুয়ারি অনুষদ ভিত্তিক নবীনবরণের আয়োজন করা হয়েছে। এরপরে ৬ জানুয়ারি থেকে সকল অনুষদে একযোগে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।

জানা যায়, কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, একাডেমিক কাঠামো, নিয়ম-নীতি এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকেন।

উল্লেখ্য, বাকৃবিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের স্বশরীরে ভর্তি কার্যক্রম ৯-১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এ বছর ৬টি অনুষদে ১১১৬ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাকৃবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৬ জানুয়ারি

আপডেট সময় ০১:৩৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪