ঢাকা ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বরগুনায় খাবারের লোভ দেখিয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক :

খাবারের লোভ দেখিয়ে ৯ বছরের প্রতিবন্ধী শিশুকে সিদ্দিক মৃধা (৪০) ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটির পরিবার এমন অভিযোগ করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে বরগুনার আমতলী উপজেলার খাকদান গ্রামে।

জানা গেছে, উপজেলার খাকদান গ্রামের ৯ বছরের প্রতিবন্ধী শিশু দোকানে যাচ্ছিল। পথিমধ্যে মুজা মৃধার ছেলে সিদ্দিক মৃধা খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে তার বাড়ির পাশে জঙ্গলে নিয়ে যান। পরে শিশুটিকে ধর্ষণ করেছেন বলে পরিবারের অভিযোগ।

শিশুটি বাড়িতে এসে তার পরিবারকে এ ঘটনা জানায়। তাৎক্ষণিক পরিবারের লোকজন শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুজ্জামান প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করেন।

শিশুটির মা অভিযোগ করে বলেন, আমার প্রতিবন্ধী মেয়ে খাবার কিনতে দোকানে যাচ্ছিল। পথিমধ্যে সিদ্দিক মৃধা আমার মেয়েকে খাবারের লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান খান বলেন, প্রতিবন্ধী শিশুটির রানে রক্ত লেগে আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বরগুনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, পুলিশের সহযোগিতায় শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বরগুনায় খাবারের লোভ দেখিয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

আপডেট সময় ১০:১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪