ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

৪ বছর পর টেস্টে ফিরছেন রশিদ খান

আকাশ স্পোর্টস ডেস্ক :

নিয়মিত ওয়ানডে ও টি-২০ খেললেও প্রায় চার বছর ধরে টেস্ট থেকে দূরে ছিলেন আফগান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রশিদ খান। তাকে সাদা পোশাকে দেখতে সমর্থকদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে ক্রিকেটের অভিজাত সংস্করণে ফিরছেন ২৬ বছর বয়সী এই স্পিন জাদুকর।

গ্রোয়েন ইনজুরির কারণে লম্বা সময় ধরে তাকে টেস্ট খেলা থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হয়েছিল। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আবু ধাবিতেই নিজের শেষ টেস্ট খেলেছেন রশিদ খান।

জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ সদস্যের দল ঘোষণা করে আফগানিস্তান। তরুণদের নিয়ে স্কোয়াডটি সাজানো হয়েছে। স্কোয়াডে সাত জনেরই এখনো টেস্ট অভিষেক হয়নি। দলের নেতৃত্বে থাকবেন হাশমতউল্লাহ শহীদী।

দলে আছেন-অলরাউন্ডার ইসমত আলম, বাঁহাতি স্পিনার জহির শেহজাদ, বাঁহাতি পেসার বসির আহমেদ আফগান। ত্রয়ী ঘরোয়া ক্রিকেটে দারুণ পাররম্যান্সের পুরস্কার পেয়েছেন। অভিষেকের অপেক্ষায় আছেন আজমত উল্লাহ উমারজাই, ফারিদ আহমেদ, রিয়াদ হাসান ও সাদিকুল্লাহ অতল।

রশিদ খানকে নিয়ে আফগানিস্তানের অন্তর্বতীকালীন প্রধান নির্বাচক আহমাদ শাহ সুলিমানখিল বলেছেন, ‘‘রশিদ খান টেস্ট দলে ফিরেছেন, যা আমাদের লাল বলের ক্রিকেটকে এগিয়ে যাওয়ার বার্তা দেয়। দলের বাকিরা সম্প্রতি নানগারহার প্রদেশে ভাল প্রস্তুতি নিয়েছিল, যেখানে অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় ছিল।’’

আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রট ওয়ানডে সিরিজে দায়িত্ব পালন শেষে চলে যাবেন। ব্যক্তিগত কাজের জন্য টেস্ট সিরিজে তিনি থাকবেন না। তার জায়গায় হামিদ হাসান প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। সহকারী হিসেবে থাকবেন নওরোজ মঙ্গল। দলকে নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শাহীদি। সহকারী থাকবেন রহমত শাহ বুলাওয়েতে আগামী ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্ট হবে ৬ জানুয়ারি।

আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), রহমত শাহ, ইকরাম আলিখিল, অফসার জাজাই, রিয়াজ হাসান, সেদিকুল্লাহ অটল, আব্দুল মালিক, বাহির শাহ মাহবুব, ইসমত আলম, আজমতউল্লাহ ওমরজাই, জহির খান, জিয়াউর রহান আকবর, জহির শেহজাদ, রশিদ খান, ইয়ামিন আহমদজাই, বশির আহমেদ আফগান, নাভিদ জাদরান, ফরি আহমেদ মালিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

৪ বছর পর টেস্টে ফিরছেন রশিদ খান

আপডেট সময় ১০:৫৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪