ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি ছাত্রীর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী তাকিয়া তাসনিম বিশ্ববিদ্যালয়ের বীরপ্রতীক তারামন বিবি হলে আত্মহত্যা করেছেন। রোববার ভোর পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ৭ম তলায় ৭০০৫ নম্বর কক্ষে তিনি আত্মহত্যা করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জেরে তাকে ভিডিও কলে রেখেই তিনি এ সিদ্ধান্ত নেন। তাকিয়ার প্রেমিক সাব্বির মেয়েটির অন্য বান্ধবীদের ফোন করে দ্রুত রুমে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করতে বলেন। তবে তারা সময়মতো দরজা ভাঙতে ব্যর্থ হন। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক হলে এসে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন।

তাকিয়া ওই হলের আবাসিক শিক্ষার্থী হলেও নিয়মিত হলে থাকতেন না। তিনি সাভারে তার মামার বাসায় থাকতেন। গতকালকেই তিনি হলে এসেছেন বলে জানিয়েছেন পাশের কক্ষের শিক্ষার্থীরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এবং ওই ছাত্রীর মামা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। আশুলিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ১১:৩৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪