ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাঠের লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের অপেক্ষায় লিটন

আকাশ স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টি সিরিজের আগে ভেন্যুতে পূর্ণাঙ্গ অনুশীলনের সুযোগ ছিল কেবল এক দিনই। সিরিজ শুরুর আগের সেই দিনটি ভেসে গেছে বৃষ্টিতে। লিটন দাস অবশ্য তার পরও প্রস্তুতির ঘাটতি দেখছেন না। তবে মাঠের লড়াইয়ে বাংলাদেশের অপেক্ষায় যে কঠিন চ্যালেঞ্জ, সেটা উপলব্ধি করতে পারছেন বাংলাদেশের এই সিরিজের অধিনায়ক।

সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবেন লিটনরা। টি-২০ সংস্করণে এমনিতেই বাংলাদেশ খুব ধারাবাহিক নয়। এই বছরের পারফরম্যান্সও খুব আশা জাগনিয়া নয়। এ বছর ২১ ম্যাচে জয় আছে কেবল ৯টি। সিরিজ হারতে হয়েছে শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও পারফরম্যান্স ছিল না প্রত্যাশিত।

এখন তো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার যন্ত্রণাও সঙ্গী এই দলের। ওয়েস্ট ইন্ডিজ এই টি-টোয়েন্টি সংস্করণেই সবচেয়ে বেশি বিপজ্জনক। দেশের মাঠে খেলার বাড়তি সুবিধা তো আছেই। সব মিলিয়ে সিরিজ শুরুর আগে নিজেদেরকে পিছিয়েই রাখছেন লিটন।

তিনি বোলেণ, “সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলি আমাদের জন্য সবসময় একটু কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে খেলা, একটু কঠিন আমাদের জন্য হবেই। তবে আমরা চেষ্টা করব এখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায় এবং ভালো একটি সিরিজ খেলার চেষ্টা করব।”

সেন্ট কিটস থেকে সেন্ট ভিনসেন্টে গিয়ে শনিবার (১৪ ডিসেম্বর) কৃত্রিম আলোয় ফিল্ডিং অনুশীলন করেছেন লিটনরা। পরদিন ব্যাটিং-বোলিং অনুশীলন আর করা হয়নি। তবে এটিকে তেমন কোনো বাধা মনে করেন না অধিনায়ক।

তিনি জানান, “ঘাটতি নেই। কারণ এই দলের বেশির ভাগ ক্রিকেটারই ওয়ানডেতে খেলেছে, টেস্টে খেলেছে। তারা খেলার মধ্যেই আছে অনেক দিন ধরে। দু-একজন ক্রিকেটার হয়তো নতুন, তবে তারা দু-এক সেশন অনুশীলনের সুযোগ পেয়েছে।”

এমনিতে এই মাঠ বাংলাদেশের জন্য বেশ চেনা। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখানে তিনটি ম্যাচ খেলেছেন লিটনরা। নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় ধরা দিয়েছিল এখানে, হারতে হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের সময় উইকেট ছিল অনেকটাই বোলিং সহায়ক। ব্যাটসম্যানদের কাজটা ছিল ভীষণ কঠিন। তবে এবার উইকেট অন্যরকম মনে হচ্ছে লিটনের কাছে।

লিটন বলেন, “বিশ্বকাপে যে উইকেট ছিল আর এবার যে উইকেট, একটু পার্থক্য দেখা গেছে, গতকাল যখন অনুশীলন করেছি, উইকেট একইরকম নয়। তারা হয়তো ভিন্নভাবে তৈরি করেছে। আমরা এখনও চিন্তাভাবনা করিনি। আমাদের দলীয় ভারসাম্য চিন্তাভাবনা করে এগোব। বাংলাদেশের জন্য সেরা দল যেটি হবে, সেভাবেই করব।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাঠের লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের অপেক্ষায় লিটন

আপডেট সময় ০১:৪৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪