ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার: সংসদে মির্জা ফখরুল প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপির নুসরাত তাবাসসুমের রিট বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের বিকল্প নেই : চিফ হুইপ যুক্তরাষ্ট্রের কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ রিমান্ডে অপতথ্য রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র : তথ্যমন্ত্রী ‘ইরান ভেনেজুয়েলা নয়’ টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আবারও অবসরের ঘোষণা দিলেন আমির

আকাশ স্পোর্টস ডেস্ক :

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। ২০০৯ সালে অভিষেকের পর থেকেই দলের পেস আক্রমণের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছিলেন তিনি। দুর্দান্ত ক্যারিয়ারে কালিমার দাগ লাগে স্পট ফিক্সিংয়ের বিতর্কের পর।

ফিক্সিংয়ের ঘটনায় পাল্টে যায় তার ক্যারিয়ারের গতিপথ। দীর্ঘদিন নিষিদ্ধ থাকার পর সেভাবে আর দলে ফিরতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আমির। কিন্তু এর পরেও শেষ হয়নি আমির অধ্যায়।

২০২৪ টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে গত বছরেই আমির জানিয়েছিলেন, অবসর ভেঙে দলে ফিরতে রাজি তিনি। শেষ পর্যন্ত অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন তিনি, খেলেছেন বিশ্বকাপেও। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও দেখা যেতে পারে আমিরকে, ধারণা করা হচ্ছিল এমনটাই। তবে সেটা আর হচ্ছে না।

এক বিবৃতিতে আমির জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না তাকে, ‘পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে খেলা আমার জন্য গর্বের বিষয়। সিদ্ধান্তটা নিয়ে কষ্ট হচ্ছে। কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সময় সরে দাঁড়ানোর। আমি চাই পাকিস্তান ক্রিকেট অন্য উচ্চতায় পৌঁছে যাক। পিসিবি ও দলের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমার পাশে থাকার জন্য। পাকিস্তানের সমর্থকদেরও অনেক ধন্যবাদ। তারা পুরো ক্যারিয়ারজুড়েই আমার পাশে ছিলেন।’

এছাড়া পিসিবি ও পাকিস্তানের ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানান এই তারকা পেসার। তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন তিনি।

পাকিস্তানের ক্রিকেটে বেশকিছু বড় অর্জনের সাক্ষী মোহাম্মদ আমির। ২০০৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০১৭ সালে জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। দলকে শিরোপা জেতানো বড় অবদান রেখেছিলেন তিনি। এর বাইরে বির্তকিতও হয়েছেন। ২০০৯ স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পাঁচ বছর নিষিদ্ধ হন।

পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন মোহাম্মদ আমির। শিকার করেছেন ২৭১টি উইকেট, ব্যাট হাতে করেছেন ১১৭৯ রান।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি

আবারও অবসরের ঘোষণা দিলেন আমির

আপডেট সময় ০১:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪