ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

গিলেস্পির আকস্মিক সিদ্ধান্তে কাজ বাড়ল আকিব জাভেদের

আকাশ স্পোর্টস ডেস্ক :

আচমকা পাকিস্তানের টেস্ট দলের কোচে পদ থেকে সরে গেছেন অস্ট্রেলিয়ান জেসন গিলেস্পি। ক’দিন পরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু, এর আগে নতুন কোচ নিয়োগ না দিয়ে বরং সাদা পোশাকের কোচ আকিভ জাভেদের ওপরই ভরসা রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে আকিব জাভেদকে লাল বলের ক্রিকেটে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত মাসে সাদা বলের দুই ফরম্যাটেও অন্তর্বর্তীকালীন কোচ হন সাবেক এই পাকিস্তানি পেসার।

বিবৃতিতে পিসিবি বলেছে, ‘চলমান অলফরম্যাট ট্যুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দুই ম্যাচ হতে যাচ্ছে আকিবের লাল বলের কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট।’

গত এপ্রিলে পিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে লাল বলের ক্রিকেটে বাবরদের কোচ হন গিলেস্পি। মূলত তার সহকারী কোচ নিয়েলসনের সঙ্গে পিসিবি মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানানোর ফলেই পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি।

প্রসঙ্গত, পাকিস্তান এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলছে। এরপর সমান ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। প্রথম টেস্ট ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে। আর শেষ টেস্ট মাঠে গড়াবে ৩ ডিসেম্বর কেপটাউনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

গিলেস্পির আকস্মিক সিদ্ধান্তে কাজ বাড়ল আকিব জাভেদের

আপডেট সময় ০৭:৪২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪