ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নভেম্বরের সেরা ক্রিকেটার হারিস রউফ

আকাশ স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের গতিময় বোলার হারিস রউফ নভেম্বরে তার অনবদ্য নৈপুণ্যের জন্য আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

নভেম্বর মাসের এই অসাধারণ পারফরম্যান্সের জন্য হারিস রউফ মাসসেরার পুরস্কারটি জেতেন। আর এক্ষেত্রে তিনি ভারতের জসপ্রীত বুমরাহ এবং দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেনকে পেছনে ফেলে এই সম্মান অর্জন করেন।

নভেম্বর মাসজুড়ে অসাধারণ ফর্মে ছিলেন রউফ। এ মাসে বিভিন্ন ফরম্যাটে নিয়েছেন মোট ১৮টি উইকেট। বিশেষত অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে তার পারফরম্যান্স ছিল অনবদ্য।

তিন ম্যাচে ১০ উইকেট শিকার করেন তিনি। যার ফলে ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় পাকিস্তান।

সবচেয়ে স্মরণীয় ছিল অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ম্যাচটা। পাকিস্তান তখন ১-০ ব্যবধানে পিছিয়ে। হারিস রউফ তার অসাধারণ গতিময় বোলিং দিয়ে মাত্র ২৯ রানে ৫ উইকেট শিকার করেন। যার ফলে অস্ট্রেলিয়াকে ১৬৩ রানে অলআউট করে পাকিস্তান ম্যাচটি ৯ উইকেটে জিতে সিরিজে সমতা আনে।

পরে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও দুর্দান্ত বোলিং করেন ডানহাতি পেসার। ২টি উইকেট নেন এবং সিরিজের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। পাকিস্তানও ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়।

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত পারফর্ম করেন রউফ। সিডনিতে চার উইকেট নেওয়ার পাশাপাশি সিরিজে মোট ৫টি উইকেট শিকার করেন। পরে জিম্বাবুয়ে সফরে তিনটি ওয়ানডেতে ৩টি উইকেট নিয়ে পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ জিততে সাহায্য করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

নভেম্বরের সেরা ক্রিকেটার হারিস রউফ

আপডেট সময় ০৭:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪