ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রাথমিকে আরও তিন ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগের উদ্যোগ

আকাশ জাতীয় ডেস্ক :

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও তিন ক্যাটাগরিতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক বাড়ানো প্রয়োজন। এ জন্য শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগের চিন্তা-ভাবনা চলছে। তাছাড়া চারুকলার শিক্ষক নিয়োগের বিষয়টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেশে শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর মোর্চা ‘গণসাক্ষরতা অভিযান’ এ সভার আয়োজন করে।

উপবৃত্তি বাড়ানো প্রয়োজন জানিয়ে অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বর্তমানে শিক্ষার্থীদের উপবৃত্তিতে যে পরিমাণ টাকা দেওয়া হয়, তা যথেষ্ট নয়। আবার উপবৃত্তির টাকার যথাযথ ব্যবহারও হচ্ছে না। শিক্ষার্থী না হয়েও উপবৃত্তির টাকা তুলে নেওয়া ঘটনা ঘটছে। এটি বন্ধ করতে হবে। তবে হ্যাঁ, অল্প পরিমাণে হলেও এটি একটি উৎসাহ। কিন্তু তার যথাযথ ফলাফল আমরা পাচ্ছি না। সেদিকে নজর দিতে হবে।

প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু করার জন্য সরকার কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এটি এখন বিচ্ছিন্নভাবে রয়েছে। সরকার আগামী বছর থেকে এটি চালু করতে কাজ করছে। এটি শিশুদের বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি বাড়ানোর জন্য, তা নিশ্চিতে আমাদের কাজ করতে হবে।’

প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বলেছি, সদিচ্ছা থাকা সত্ত্বেও প্রাথমিকের শিক্ষকদের জন্য দশম গ্রেড চালু করতে পারছি না। বলেছি এটি যৌক্তিক, তবে বাস্তবসম্মত নয়। সেজন্য এখন সবাই আমার পেছনে লেগেছেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক তপন কুমার দাশ, সংস্থাটির কার্যক্রম ব্যবস্থাপক আব্দুর রউফ, টিচার ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাজমুল হক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রাথমিকে আরও তিন ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগের উদ্যোগ

আপডেট সময় ০৮:১১:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪