ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক

বার্মিংহামে ঘূর্ণিঝড়ে গাছ পড়ে বাংলাদেশি নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ব্রিটেনে ঘূর্ণিঝড় ড্যারেহর প্রভাবে রেড এ্যালার্ট চলছে। ৯৫ মাইল প্রতি ঘণ্টা বেগে বাতাস ও প্রচণ্ড বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত। প্রচণ্ড বাতাসে গাড়ি উপর গাছ পড়ায় বার্মিংহামে বৃটিশ বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ কাহের হোসেইন শাহীন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তিনি বার্মিংহামের আস্টন এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স ৫৫ বছর হয়েছে বলে জানা গেছে।

নিহতের মামা ড. মিসবাহুর রহমান বলেন, শনিবার দুপুর ২টার কিছু সময় পরে নিহত শাহীন তার কন্যা সন্তানকে টিউশন থেকে আনার জন্য যান। এসময় আরডিংটন এলাকায় একটি ট্রাফিক লাইটে তিনি গাড়ি নিয়ে অপেক্ষারত অবস্থায় হঠাৎ করে বিশাল একটি গাছ পড়ে গাড়ির উপর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জরুরি বাহিনী প্রায় ৩/৪ ঘণ্টা চেষ্টায় গাড়ি কেটে শাহীনের মৃতদেহ উদ্ধার করে।

নিহত শাহীনের গ্রামের বাড়ি সিলেটের ওসমানী নগর উপজেলার সিকন্দর পুর গ্রামে। তিনি বালাগঞ্জ ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সিলেটে নানা প্রজেক্টের ডিরেক্টর ছিলেন।

এদিকে আজ দ্বিতীয় দিনের মতো ঘূর্ণিঝড়ের প্রভাব চলছে। এতে সারাদেশে রেড ও ইয়োলো সতর্কতা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সার দেশে ৫০ হাজারের বেশি বাড়ি ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে লে ডো’র-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর

বার্মিংহামে ঘূর্ণিঝড়ে গাছ পড়ে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৮:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪