ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: সালাউদ্দিন টুকু আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ ‘রোববারের মধ্যেই ইরান যুদ্ধ অবসানের সংলাপ সম্ভব’ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান গাইবান্ধায় আগুনে পুড়ল ১৪ ব্যাবসাপ্রতিষ্ঠান সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী সব শ্রেণি পেশার মানুষের জন্য এবারের বাজেট: দুলু সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়: গয়েশ্বর চন্দ্র রায় যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত

মাদারীপুরে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত মেয়েকে পিটিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

মাদারীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কলেজ পড়ুয়া মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা ফরহাদ গোমস্তা বিরুদ্ধে।

রোববার সকালে শিবচর উপজেলার বহেরাতলা ইউনিয়নের গোমস্তা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আইরিন আক্তার মুক্তি (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বাঁধে। এসময় ফরহাদ গোমস্তার স্ত্রী তাকে অশ্লীল ভাষায় কথা বলে ও গালাগালি করে। এছাড়া তিনি তার মেয়েকে নিয়েও আজেবাজে কথা বলেন। এসব কথা শুনে একপর্যায় ফরহাদ ক্ষিপ্ত হয়ে তার মেয়ে আইরিনকে ঘরের ভেতরে থাকা কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করে। আঘাতপ্রাপ্ত আইরিন ঘটনাস্থলে মারা যান।

স্থানীয়রা জানান, ফরহাদ দিনমজুরের কাজ করে সংসার চালান। স্ত্রীর সঙ্গে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ হয় তার। রোববার সকালে ফরহাদের স্ত্রীর তার মেয়েকে নিয়েও বাজে কথা বলে।

শিবচর থানা অফিসার ইনচার্জ মো. মোক্তার হোসেন জানান, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত মেয়েকে পিটিয়ে হত্যা করে তার বাবা ফরহাদ গোমস্তা। মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত মেয়েকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৭:২৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪