ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার’ মালয়েশিয়ার পথে সস্ত্রীক প্রধানমন্ত্রী, সঙ্গে ৮ মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমাদের নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে তাকালে খবর আছে:বিরোধীদলকে এমপি ফরিদা ইয়াসমিন ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে : র‌্যাব দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত: বিমানমন্ত্রী ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ৫ এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু জ্যোতিদের

আকাশ স্পোর্টস ডেস্ক :

ব্যাট হাতে কাজটা আগেই কঠিন করে দিয়েছিল আয়ার‍ল্যান্ড। দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের সামনে লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল ১৭০ রানের। যে লক্ষ্যের কাছাকাছি গিয়েও জয়ের নাগাল পেল না বাংলাদেশ। আইরিশদের কাছে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল নিগার সুলতানা জ্যোতির দল।

বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১২ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

ওয়ানডে সিরিজে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ জিতে নিয়েছে ৩-০ ব্যবধানে। সেই স্বস্তি নিয়ে চায়ের শহর সিলেটে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশের মেয়েরা। তবে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারীদের সঙ্গে পেরে উঠল না স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান তুলেছে আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ১৫৭ রানে থেমে যায় বাংলাদেশ।

এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড নারী দল। সিলেটের মাঠে বরাবর ব্যাটারদের জন্য ব্যাটিং স্বর্গ হওয়ায় এ ম্যাচেও বড় স্কোরের প্রত্যাশা ছিল। হয়েছেও তাই। আগে ব্যাট করতে নেমে শুরুতেই অ্যামি হান্টারকে হারালেও বড় পুঁজি পায় সফরকারীরা।

বিশেষ করে অধিনায়ক গ্যাবি লুইস ও লিয়াহ পল মিলে আইরিশদের এনে দেন শক্ত পুঁজি। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন পল। ৪৫ বলে যার ইনিংসে ছিল ১০ চার ও দুটি ছক্কা।

অধিনায়ক লুইস ৪২ বলে করেছেন ৬০ রান। তার ইনিংস সাজানো ছিল সাত বাউন্ডারি আর দুটি ছক্কায়।

বল হাতে আজ বাংলাদেশিরা খুব একটি সুবিধা নিতে পারেনি। একটি করে উইকেট নিয়েছেন জাহানারা, নাহিদা, ফারিহা ও জান্নাতুল।

রান তাড়ায় নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার দিলারা ও সুবহানা মুশতারী মিলে ওপেনিং জুটিতে ১২ ওভারেই তুলে ফেলেন ১০৩ রান। তবে এই জুটি ভাঙার পরপরই এলোমেলো হয়ে যায় বাংলাদেশের ইনিংস।

ব্যাট হাতে সর্বোচ্চ ৪৯ রান করেন দিলারা। আর ৪৬ রান করেন মুশতারী। এছাড়া শারমিন আক্তার করেন ২৩ রান। আইরিশ বোলাদের মধ্যে ওরলা প্রেন্ডারগাস্ট ও আরলিন কেলি ৩টি করে উইকেট নেন। তবে ম্যাচ সেরা হন লিয়াহ পলই।

দুদলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৭ ডিসেম্বর) বেলা ২টায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু জ্যোতিদের

আপডেট সময় ০৭:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪