ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

চলতি বছর আমিরাতে ৫০ হাজার বাংলাদেশিকে সাধারণ ক্ষমা

আকাশ জাতীয় ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছেন ৫০ হাজার বাংলাদেশি। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ নেন তারা। এদিকে, যারা এখনও এই সুযোগ নেননি, তাদেরকে তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম।

তিনি বলেন, আমিরাত সরকার চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছে। এরইমধ্যে ৫০ হাজার বাংলাদেশি এ সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছেন।

যারা এখনও এ সুযোগ নেননি, তাদের সুযোগ নেওয়ার আহ্বান জানান জনকূটনীতি বিভাগের মহাপরিচালক।

বাংলাদেশিদের জন্য আরব আমিরাতের ভিসা কবে খুলবে, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, আমিরাত বিভিন্ন সময়ে তাদের ভিসানীতি পরিমার্জন করে থাকে। এটি সম্পূর্ণ তাদের বিষয়। জুলাইয়ের আগেই আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসানীতিতে পরিবর্তন আনে। জুলাইয়ের পর তাদের ভিসানীতি আরও কঠিন হয়েছে বলে মনে হচ্ছে।

যদিও আমিরাত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভিসা নিয়ন্ত্রণ বা সংকোচনের বিষয়ে কিছু বলেনি। তবে যেসব ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে, তা আমিরাত কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হচ্ছে। তারা বিবেচনা করবে বা খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে, এমনটি জানান মোহাম্মাদ রফিকুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

চলতি বছর আমিরাতে ৫০ হাজার বাংলাদেশিকে সাধারণ ক্ষমা

আপডেট সময় ০৫:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪