ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ মন্ত্রী অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : স্পিকার কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া ৫০তম বিসিএস থেকে ভাইভা ১০০ নম্বরের: জনপ্রশাসন প্রতিমন্ত্রী রাজনৈতিক কারণে দায়ের ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার : আইনমন্ত্রী হরমুজে ইরান নয়, প্রয়োজনে টোল নিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার’ মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিস্তারিত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট

আগামী দিনে বাংলাদেশের খেলার ধরন কেমন হবে, জানালেন কোচ সিমন্স

আকাশ স্পোর্টস ডেস্ক :

টালমাটাল সময়ে বাংলাদেশ দলের দায়িত্ব বুঝে পেয়েছিলেন ফিল সিমন্স। হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকে বিদায় করে আচমকা তাকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম অ্যাসাইনমেন্টে ব্যর্থ হন এই ক্যারিবিয়ান কোচ। ঘরের মাঠে প্রোটিয়াদের কাছে ধবলধোলাই হয় দল। এরপর আফগানদের কাছে ওয়ানডে সিরিজ হার।

এমন দুই সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শুরুটাও হয় দুঃস্বপ্নের মতো। অ্যান্টিগা টেস্টে ২০১ রানের বড় হারে আরও একটি সিরিজ হাতছাড়ার শঙ্কা জাগে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। জ্যামাইকা টেস্টে ক্যারিবিয়ানদের ১০১ রানে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে মেহেদী হাসান মিরাজের দল।

সিমন্সের অধীনে দলের প্রথম সাফল্য, সেটাও আবার বিদেশ-বিভূঁইয়ে টেস্ট জয়ের মতো ঘটনা–আবেগে ভেসেই হয়ত ক্রিকেটারদের নিয়ে প্রশংসার বুলি ছুটিয়েছেন এই ক্যারিবিয়ান কোচ। বলেছেন, ‘ব্যাটসম্যানদের ইতিবাচক মানসিকতা আমার ভালো লেগেছে। প্রথম কয়েক ম্যাচে ওদের শুধু টিকে থাকার মানসিকতা ছিল। এই টেস্টে তৃতীয় দিনে দেখেছেন ওরা বলছে, আমিও খেলতে এসেছি। আমার এটা খুব ভালো লেগেছে ও উপভোগ করেছি।’

এই মানসিকতাকে পুঁজি করেই আগামীতে সাফল্য পেতে চান জানিয়ে সিমন্স যোগ করেন, ‘ওরা যেন বুঝতে পারে, এখন থেকে এটাই খেলার একমাত্র ধরন, সেটা আমি নিশ্চিত করেছি। এই জয়ের জন্য অনেক তরুণ ক্রিকেটার অপেক্ষা করছিল। প্রথম ম্যাচে হারার পর এভাবে ফিরে আসা দেখতে ভালো লাগছে। আমার জন্য দারুণ আনন্দের।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ মন্ত্রী

আগামী দিনে বাংলাদেশের খেলার ধরন কেমন হবে, জানালেন কোচ সিমন্স

আপডেট সময় ০৮:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪