ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওভার নাইট কলেজ বিশ্ববিদ্যালয় করা সম্ভব না, এটি অযৌক্তিক: আসিফ নজরুল

আকাশ জাতীয় ডেস্ক :

ওভার নাইট কোনো কলেজ বিশ্ববিদ্যালয় করা সম্ভব না। এটি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মানুষকে জিম্মি করে আন্দোলন না করার পরামর্শ দিয়ে অধ্যাপক আসিফ নজরুল বলেন, ট্রেনে আক্রমণ করে নারী-শিশুকে আহত করা অমানবিক। সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে। তবে সরকার যখন কঠোর হবে তখন কঠোর হওয়ার মতোই হবে।

এদিকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো অবস্থান নেন তারা।

সোমবারও বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। বিকাল ৪টা পর্যন্ত এই অবরোধ চলে। কিছু সময়ের জন্য উঠে গিয়ে তারা আবার কলেজের সামনের সড়কে বসে পড়েন। সেখান থেকে কলেজ ক্লোজডাউন ঘোষণা করে মঙ্গলবারও অবরোধ কর্মসূচি দেওয়া হয়।

তিতুমীর কলেজ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দফা দাবি জানিয়েছেন। একপর্যায়ে তারা আন্দোলন থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ওভার নাইট কলেজ বিশ্ববিদ্যালয় করা সম্ভব না, এটি অযৌক্তিক: আসিফ নজরুল

আপডেট সময় ১০:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪