ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আইপিএল খেলার ইচ্ছা আছে, তবে বেশি আশা নেই : রিশাদ

আকাশ স্পোর্টস ডেস্ক :

২০২৫ আইপিএল নিলামে ১২ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠেছে, যার মধ্যে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে নিজেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রমাণ করেছেন তিনি, এবং স্বাভাবিকভাবেই এবারের আইপিএলে তার দিকে নজর থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর।

তবে রিশাদ এখনই বেশি আশা করতে চান না। গ্লোবাল সুপার লিগে অংশ নিতে দেশ ছাড়ার আগে আজ মিরপুরে অনুশীলনে নামেন তিনি। সেখানে আইপিএল সম্পর্কে নিজের ভাবনা প্রকাশ করতে গিয়ে রিশাদ বলেন, ‘আইপিএলে খেলার ইচ্ছা তো সবারই থাকে, কিন্তু বেশি আশা করা ঠিক নয়। বেশি আশা না করলে কষ্টও পাবো না। বিপিএল ড্রাফট নিয়েও আমি খুব বেশি ভাবি না, স্বাভাবিক থাকতে চেষ্টা করি। সবকিছু আল্লাহর হাতে।’

তবে, সুযোগ পেলে আইপিএলে ভালো কিছু করার ব্যাপারে আত্মবিশ্বাসী রিশাদ। তিনি বলেন, ‘আমার নিজের ওপর আত্মবিশ্বাস আছে। ভালো এবং খারাপ দিন সবারই আসে, তাই আমি অতটা আশা করছি না। যখন সুযোগ আসবে, তখন দেখব কী হয়।’
আইপিএলে পছন্দের দল সম্পর্কে জানতে চাইলে রিশাদ বলেন, ‘এভাবে কোনো কিছু ভাবিনি। হয়তো আমি চেন্নাইয়ের কথা ভাবলাম, কিন্তু ডাক আসলো অন্য কোনো দলের থেকে। তখন মন খারাপও হতে পারে। তবে, আমার ফেভারিট দল কলকাতা নাইট রাইডার্স, কারণ সাকিব ভাই এখানে অনেকদিন খেলেছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

আইপিএল খেলার ইচ্ছা আছে, তবে বেশি আশা নেই : রিশাদ

আপডেট সময় ০৭:৪০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪