ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাবি ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশন

আকাশ জাতীয় ডেস্ক :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহিদ জোহা চত্বরে এ অনশনে বসেন তারা।

অনশনে বসা শিক্ষার্থীরা হলেন- পপুলেশন সায়েন্সেস এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের মেহেদী মারুফ, ফোকলোর বিভাগের আল শাহরিয়ার, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মেহেদী হাসান মাসুম।

শিক্ষার্থীরা বলছেন, ভর্তিতে পোষ্য কোটা রাখার যৌক্তিক কোন কারণ নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানেরা পিছিয়ে পড়া কোন জনগোষ্ঠী নয়। তাদের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া কোনভাবেই কাম্য নয়। যারা পিছিয়ে পড়া তাদের বিষয় আলাদা। কিন্তু তারা তো সন্তানদের যথাযথ সুযোগসুবিধা দিয়ে বড় করছেন। তাহলে এই সুবিধা তারা কিভাবে নেন প্রশ্ন তোলেন তারা। অবিলম্বে এ কোটা বাতিলের দাবিতে অনশন চালিয়ে যেতে চান তারা।

এদিকে পোষ্য কোটা বাতিলে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। দাবি মানা না হলে আমরণ অনশনে বসার ঘোষণা দেন তিনি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, প্রায় ৫০ বছর ধরে এই কোটা চলছে। আমরাই এবার কোটা সংস্কারে কমিটি করে পর্যালোচনা করেছি এবং ৪ শতাংশ হতে ৩ শতাংশ করেছি। বিষয়টি নিয়ে উপকমিটির সভায় বেশ আলোচনা হয়েছে। অধিকাংশের মত কোটা রাখার পক্ষে থাকায় সেটা বাতিল করা সম্ভব হয়নি। তবে ক্রমাগত বিষয়টি সমাধানের চেষ্টা করবো।

উল্লেখ্য, ২০২৪-২৫ সেশনে স্নাতক প্রথমবর্ষে মোট কোটার ৩ শতাংশ পোষ্য কোটা রাখার সিদ্ধান্ত হয়েছে। ভর্তি উপ-কমিটির এই সিদ্ধান্তের পর এই সমালোচনা শুরু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাবি ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশন

আপডেট সময় ০৮:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪