ঢাকা ০১:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস

গ্রিসে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে এক বাংলাদেশি যুবক নিহত

আকাশ জাতীয় ডেস্ক :

গ্রিসে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে জুয়েল মিয়া (৩১) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

গত ৪ নভেম্বর মানলোদা-পাতরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চেহারা বিকৃত হয়ে যাওয়া এতদিন তার পরিচয় শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ।

গতকাল ১৩ নভেম্বর মরদেহের পরিচয় শনাক্তের কথা জানায় দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। তারা জানায়, জুয়েলের মরদেহ দেশটির পাতরা হাসপাতালের মর্গে রয়েছে।

জুয়েল কুমিল্লার মুরাদনগর উপজেলার আলগী গ্রামের সুরুজ মিয়া ছেলে। তার দুই কন্যা সন্তান রয়েছে। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে গ্রিসে বসবাস করছেন।

জানা যায়, ঘটনার দিন গ্রিসের গ্রামীণ অঞ্চল মানলোদা-পাতরা সড়কে প্রাইভেটকার চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান জুয়েল।

এ বিষয়ে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলাম বলেন, জুয়েলের মরদেহ দেশে পাঠাতে আমরা কমিউনিটির পক্ষ থেকে এনওসি ও আবেদন পাঠিয়েছি। দুর্ঘটনায় নিহতের চেহারা বিকৃত হওয়ায় শনাক্ত করতে সময় লেগেছে কর্তৃপক্ষের। আশা করছি আইনি প্রক্রিয়া শেষ হলে খুব দ্রুত মরদেহ দেশে যাবে।

বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর বিশ্বজিৎ কুমার পাল জানান, দুর্ঘটনায় জুয়েল মিয়ার চেহারা বিকৃত হওয়ায় শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে মরদেহ দেশে পাঠাতে আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব মরদেহ বাংলাদেশ পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্রিসে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে এক বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় ০৪:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪