ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোপন অনুশীলন করছে ভারত

আকাশ স্পোর্টস ডেস্ক :

নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশের পর বিপাকে পড়েছে ভারত। সামনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ম্যাচ খেলতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতার বিকল্প নেই কোহলিদের। সেই সিরিজ নিয়ে বেশ সিরিয়াস গৌতম গম্ভীরের শিষ্যরা। প্রথম ম্যাচের ভেন্যু পার্থে গোপনে অনুশীলন করছে সফরকারীরা। এমন তথ্য দিয়েছে অস্ট্রেলিয়ান পত্রিকা দ্য ওয়েস্ট।

অনুশীলন এতটাই গোপন যে, পার্থের ওয়াকা গ্রাউন্ডে কার্যত লকডাউন। শুধুই রুদ্ধদ্ধার অনুশীলনই নয়, কাক-পক্ষীতেও যাতে ভারতের অনুশীলনের কোনও খবরাখবর না পায়, তার জন্য মাঠের সকল কর্মীর ফোনের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। যদিও ভারতীয় দলের অনুশীলনের ভিডিও ঠিকই ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। যেখানে রিশভ পন্থ, কেএল রাহুল ও যশস্বী জয়সওয়ালদের অনুশীলন করতে দেখা গেছে। সরাসরি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারাতে হবে ভারতের। আর তা না হলে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকে।

প্রথম দিন ভেন্যুর প্র্যাক্টিস গ্রাউন্ডের গ্রিল কালো কাপড় দিয়ে কাভার করে অনুশীলন করেছে সফরকারীরা। তবে সাংবাদিকদের চোখে কিছু চিত্র ধরা পড়েছে। প্রথম ট্রেনিং সেশনে পুরো টিম ছিল না। ব্যাট হাতে দেখা যায়নি বিরাট কোহলিকে। যিনি গত কয়েক ম্যাচ ধরে রান খরায় ভুগছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গোপন অনুশীলন করছে ভারত

আপডেট সময় ০৩:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪