ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

পাকিস্তানে যাচ্ছে না ভারত, পিসিবিকে জানিয়ে দিয়েছে আইসিসি

আকাশ স্পোর্টস ডেস্ক :

দিন তিনেক আগে, পিসিবি প্রধান মহসিন নকভি জানিয়েছিলেন, ভারত পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করতে চায় না; এমন কিছু এখনও পিসিবিকে জানায়নি বিসিসিআই কিংবা আইসিসি। তার অমন কথার পর চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে আশার আলো দেখেছিল পাকিস্তানের সমর্থকরা।

তবে এবার চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ভারত। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে পা রাখবে না বলে আইসিসিকে মেইলে পরিষ্কার করেছে বিসিসিআই। যা পরবর্তীতে পিসিবিকে জানিয়ে দিয়েছে আইসিসি। বিষয়টি নিশ্চিত করা হয়েছে পিসিবির এক বিবৃতিতে।

বিষয়টি নিয়ে পিসিবি একজন মুখপাত্র বলেছেন, ‘পিসিবি তাদের পরামর্শ এবং নির্দেশনার জন্য ইমেলটি পাকিস্তান সরকারের কাছে পাঠিয়েছে।’ আইসিসির ই-মেইলের এখনও কোনো জবাব দেয়নি পিসিবি। দেশটির সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানার পর এ ব্যাপারে আইসিসিকে মেইল করবে পিসিবি।

এর আগে বিভিন্ন সময় পাকিস্তানের পক্ষ থেকে চ্যাম্পিয়নস ট্রফিতে হাইব্রিড মডেলের দাবি করা হয়েছে। মডেল অনুসারে পাকিস্তানে বাকি দলগুলোর ম্যাচ হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। যেটা দেখা গিয়েছিল সবশেষ এশিয়া কাপেও। যেখানে ভারত তাদের ম্যাচগুলো খেলেছে শ্রীলংকায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন সাইবার ইউনিট গঠনের নীতিগত অনুমোদন

পাকিস্তানে যাচ্ছে না ভারত, পিসিবিকে জানিয়ে দিয়েছে আইসিসি

আপডেট সময় ০৬:৪০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪