ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮ স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর

মিরাজের নেতৃত্বে ‘ফাইনালে’ ব্যাটিংয়ে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা বিরাজ করছে। এই ম্যাচটি তাই পরিণত হয়েছে ‘ফাইনাল’-এ। যেখানে দু’দলই জয় পেতে মরিয়া।

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ম্যাচে চোটে পাওয়ায় এ ম্যাচে খেলতে পারছেন না। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জাকির হাসান। এছাড়াও পেসার তাসকিন আহমেদের পরিবর্তে এ ম্যাচে সুযোগ পেয়েছেন নাহিদ রানা।

তবে শান্তর না থাকা বাংলাদেশ দলের জন্য এ ম্যাচে বড় ধাক্কা। কেননা, শারজায় প্রথম ম্যাচে ৪৭ রান ও দ্বিতীয় ম্যাচে ৭৬ রান করেন শান্ত। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ৬৮ রানের জয়ে ম্যাচসেরা হন শান্ত। তাই সিরিজ নির্ধারণী ফাইনালে শান্তর অভাব বোধ করবে বাংলাদেশ তা বলায় যায়।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, এএম গজানফার, ফজল হক ফারুকী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেডরুমে ঢুকে গুলি করে হত্যার হুমকি, যুবদলের ২ নেতা বহিষ্কার

মিরাজের নেতৃত্বে ‘ফাইনালে’ ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ০৩:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪